• খেলা

    আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে পর্তুগাল

      প্রতিনিধি 1 July 2026 , 4:05:07 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে ‘কালা জাদু’ করে চলতি বিশ্বকাপে আলোচনায় এসেছিলেন ঘানার তান্ত্রিক নানা কোয়াকু বোনসাম। এরপর আর্জেন্টিনাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করে তুমুল চর্চায় এখন এই তান্ত্রিক। তার দাবি, কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

    ঘানার বিতর্কিত ও স্বঘোষিত এই আধ্যাত্মিক ব্যক্তিত্ব কোয়াকু বোনসাম এবার ফুটবল বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার মতো আরেক ভবিষ্যদ্বাণী করেছেন। বোনসামের দাবি, এবারের ২০২৬ বিশ্বকাপ ট্রফিটি উঠতে যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং পর্তুগালের হাতে। আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যমে এ খবরটি প্রকাশ করেছে।

    বিজ্ঞাপন

    ফুটবল মাঠের লড়াই শুরু হওয়ার আগেই নাকি আধ্যাত্মিক জগতে এই টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। বোনসামের ভবিষ্যদ্বাণী, এবারের বিশ্বকাপটি রোনালদো এবং পর্তুগালের। তারাই জিতবে। তার দাবি, পর্তুগাল ইতোমধ্যে ‘আধ্যাত্মিক জগতে’ এই টুর্নামেন্ট জিতে নিয়েছে। তাই রোনালদো পুরোপুরি নিশ্চিন্ত থাকতে পারেন, কারণ ফুটবল বিধাতা এবার তার জন্য ‘সেই মাহেন্দ্রক্ষণ’ নির্ধারণ করে রেখেছেন। বোনসামের এমন মন্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবল ভক্তদের মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

    এবারের বিশ্বকাপের গ্রুপপর্বে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনকে নিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন বোনসাম। ইংল্যান্ড বনাম ঘানা ম্যাচের আগে তিনি দাবি করেছিলেন, কেইনকে থামাতে তিনি ‘কালা জাদু’ (অভিশাপ) করছেন। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি আগে কী করতে পারি তা দেখিয়েছি, তাই তাকে (কেইন) থামাতে আমার কী করতে হবে তা ভালো করেই জানা আছে।”

    কাকতালীয়ভাবে, ঘানার বিরুদ্ধে সেই ম্যাচটিতে ইংল্যান্ড গোলশূন্য (০-০) ড্র করে এবং কেইন গোল করতে ব্যর্থ হন। এরপরই ভক্তদের মাঝে বোনসামের মন্তব্য নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়। তবে ম্যাচ শেষে হ্যারি কেইনের প্রতি দেওয়া কথিত সেই ‘অভিশাপ’ তুলে দেন এই ঘানাইয়ান ওঝা। কেইনের সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘হ্যারি কেইন আমার শত্রু নন। আমার একটি সন্তান হতে যাচ্ছে, যার নাম আমি হ্যারি কেইনের নামানুসারে রাখব।” এমনকি ঘোষণা দেন, তিনি কেইনকে আধ্যাত্মিক ‘বন্ধন’ থেকে মুক্ত করে দিচ্ছেন যাতে পরবর্তী ম্যাচে কেইন গোল করতে পারেন!

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:14 PM ফুটবলের পর এবার টিভি সিরিজে রোনালদো 4:26 PM এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করতে বিল মার্কিন পার্লামেন্টে 3:58 PM জাতীয় পর্যায়ের সমাপনীতে মাঠে থাকবেন প্রধানমন্ত্রী 12:38 PM ‘গুলশানের চামেলি’ হবেন কোলকাতার ‘পাখি’ 12:17 PM ইতিহাস রচনা করলেন সূর্যবংশী, জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত 11:46 AM লং জাম্পে সেরা ইমা ও আহাতাব 11:39 AM আরচ্যারী প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম বৃহস্পতিবার শুরু 11:27 AM ফাইনালের ৭ দিন পর মুখ খুললেন স্কালোনি 5:28 PM কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 5:10 PM ইতালি থেকে এবাদতকে জরুরি তলব