• অর্থনীতি

    চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেকে ৫ প্রকল্প অনুমোদন

      প্রতিনিধি 16 June 2026 , 2:19:30 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চীনা অর্থনৈতিক অঞ্চল এবং ১০০টি উপজেলায় কারিগরি স্কুল ও কলেজ স্থাপনসহ ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়সম্বলিত পাঁচটি বড় উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

    মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান এই প্রকল্পগুলোর অনুমোদন দেন। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি সম্পূর্ণ নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।

    সভায় জানানো হয়, অনুমোদিত পাঁচ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা। এই ব্যয়ের বড় অংশই আসবে সরকারের নিজস্ব তহবিল থেকে। যার পরিমাণ ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা। বাকি ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা বৈদেশিক ঋণ হিসেবে সংস্থান করা হবে।

    অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ‘চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্প’।

    বিজ্ঞাপন

    বাকি প্রকল্পগুলোর মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প রয়েছে। এগুলো হলো— ফেনী জেলার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়), করতোয়া নদী ব্যবস্থা উন্নয়ন প্রকল্প এবং পদ্মা নদীর ভাঙন থেকে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া ও কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষা (প্রথম সংশোধিত) প্রকল্প। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ‘১০০টি উপজেলায় একটি করে কারিগরি স্কুল ও কলেজ স্থাপন (তৃতীয় সংশোধিত) প্রকল্প’ এই সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

    একনেক সভায় আরও জানানো হয়, পরিকল্পনামন্ত্রীর মাধ্যমে ইতোমধ্যে ৫০ কোটি টাকার কম ব্যয়সম্বলিত আরও চারটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। প্রকল্পগুলো হলো— কক্সবাজার বিমান বাহিনী ঘাঁটিতে বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ, সাভারে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ স্থাপন, শমসেরনগর বিমান বাহিনী স্টেশনের বিএএফ শাহীন কলেজের ভৌত অবকাঠামো নির্মাণ এবং প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক ও ক্রিপিটক শিক্ষা কার্যক্রম (চতুর্থ পর্যায়) প্রকল্প।

    সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:19 PM চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেকে ৫ প্রকল্প অনুমোদন 1:27 PM শচীনকন্যা ছেড়ে সাইফকন্যা, শুভমানের নতুন প্রেম 12:51 PM নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ 12:41 PM তাৎক্ষণিক প্রতিবাদেই ভারত ছেড়েছি: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা 12:17 PM ‘বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া মানে কিছুই নিশ্চিত নয়’ 12:01 PM স্পেনকে আটকে দিয়ে মায়ের জন্য কাঁদলেন কেপ ভার্দে গোলকিপার 11:53 AM অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের একদিন আগে স্কোয়াডে সৌম্য 11:34 AM ইরান-নিউজিল্যান্ড কেউ কাউকে ছাড় দিল না 11:23 AM বিশ্বকাপ অভিষেকে স্পেনকে রুখে ইতিহাস কেপ ভার্দের 6:18 PM অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব পেলেন নাভিদ নেওয়াজ