• আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে হামলা, অসংখ্য যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

      প্রতিনিধি 11 June 2026 , 1:19:59 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    এবার জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ হামলায় একযোগে ১২টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। এ সময় ঘাঁটির রানওয়েতে থাকা অসংখ্য যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে আইআরজিসি।

    জর্ডানে অবস্থিত এই ঘাঁটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান কমান্ড সেন্টার হিসেবে পরিচিত। বুধবার (১০ জুন) কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এরপর বৃহস্পতিবার (১১ জুন) জর্ডানের ঘাঁটিতে হামলার খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

    ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ হামলাকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইআরজিসির প্রতিশোধ ও শাস্তিমূলক অভিযান হিসেবে উল্লেখ করা হয়েছে।

    বিজ্ঞাপন

    এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-আজরাক বিমানঘাঁটি এবং এর মূল নিয়ন্ত্রণ বা কমান্ড সেন্টারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স মোট ১২টি দূরপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁতভাবে এই অভিযান পরিচালনা করেছে।

    তাদের এই মিসাইল হামলায় যুক্তরাষ্ট্রের কমান্ড সেন্টারের মূল ভবন ও নিয়ন্ত্রণ কক্ষ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ঘাঁটির রানওয়েতে থাকা অসংখ্য যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

    এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আল-আজরাক বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর অন্যতম প্রধান ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ল ঘাঁটি হিসেবে পরিচিত। যেখান থেকে মূলত সিরিয়া ও ইরাক অঞ্চলে ড্রোন ও যুদ্ধবিমান পরিচালনা করে থাকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

    এর আগে ইরান কুয়েত ও বাহরাইনের ৩টি বিমানঘাঁটিসহ মোট ১৮টি সামরিক অবস্থানে হামলা চালিয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:05 PM শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী 11:39 AM এতিমখানা থেকে আর্জেন্টিনার জার্সিতে স্বপ্নযাত্রা 11:20 AM সুয়ারেজে রঙিন ক্যাসেমিরোর অভিষেক, মেসিবিহীন মায়ামির জয় 6:51 PM আফ্রিকান শিরোপা ফিরে পেতে আদালতে সেনেগাল 6:25 PM ‘মানুষ আমাদের দেখে হিংসা করে’ 5:12 PM অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন নাহিদ রানা 4:22 PM বিশ্বকাপের জার্সি বাজারেও মেসির রাজত্ব 2:36 PM ৮ বছর পর যেভাবে বার্নাব্যুতে ফিরতে পারেন রোনালদো 1:37 PM আগে নিজের দেশ, তারপর অন্য খেলা: হাসান মাহমুদ 1:19 PM ইতালির নতুন কোচ হচ্ছেন বিশ্বকাপজয়ী পিরলো