...
  • খেলা

    মেসি-মার্তিনেজদের নিয়ে বড় সুখবর, আর্জেন্টিনার একাদশে থাকছে চমক

      প্রতিনিধি 5 June 2026 , 5:52:34 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বকাপের মহারণের আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে ব্যস্ত বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখার পর প্রথমবার সংবাদমাধ্যমের সামনে অনুশীলন করেছিলেন লিওনেল মেসির সতীর্থরা। আর স্থানীয় সময় বৃহস্পতিবারের অনুশীলনে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য নিজেদের শুরুর একাদশ চূড়ান্ত করতে প্রস্তুতি চালিয়েছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি।

    বিশ্বকাপের আগে প্রথম প্রীতি ম্যাচে আগামী শনিবার রাত ৯টায় সেন্ট্রাল আমেরিকার দেশ হন্ডুরাসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। টেক্সাস ইউনিভার্সিটির কাইল ফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটিকে সামনে রেখে স্কালোনির মূল লক্ষ্য এখন দলের খেলোয়াড়দের পরখ করে নেওয়া এবং চোটাক্রান্ত ফুটবলারদের শারীরিক অবস্থার অগ্রগতি মূল্যায়ন করা।

    বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ইনজুরি বা শারীরিক অস্বস্তি আর্জেন্টিনা শিবিরের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে বৃহস্পতিবার অ্যাসোসিয়েশন অব আর্জেন্টাইন ফুটবল (এএফএ) আশার বাণী শুনিয়েছে। তারা জানিয়েছে, বেশ কিছুদিন ধরে অস্বস্তিতে ভুগতে থাকা দলের প্রাণভোমরা লিওনেল মেসি, নিকো পাজ, গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা এবং লেয়ান্দ্রো পারেদেস-প্রত্যেকেই নির্ধারিত মেডিকেল প্যারামিটার অনুযায়ী বেশ ভালো উন্নতি করছেন।

    তবে বুধবারে অনুশীলনের সবচেয়ে বড় চমক বা দুশ্চিন্তার নাম ছিল হুলিয়ান আলভারেজ। আতলেতিকো মাদ্রিদ ও আর্সেনালের মধ্যকার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে বাঁ পায়ের গোড়ালিতে চোট (স্প্রেইন) পেয়েছিলেন তিনি। যদিও একদিন আগেই তাকে খেলার সবুজ সংকেত দেওয়া হয়েছিল, তবুও বুধবারের অনুশীলনে তাকে মাঠে দেখা যায়নি। অবশ্য টিম ম্যানেজমেন্ট আশা করছে, বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন কর্ডোবার এই তারকা।

    বিজ্ঞাপন

    গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের ডান হাতের অনামিকা আঙুলে ফ্র্যাকচার থাকায় সেখানে ব্যান্ডেজ দেখা গেছে। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরুর ম্যাচে ‘দিবু’ খেলবেন তা প্রায় নিশ্চিত। তবে আপাতত তাঁর সেই আঙুলটি নড়াচড়া না করিয়ে রাখা হয়েছে এবং তিনি বাম হাত ও পা দিয়ে নিজের অনুশীলন চালিয়ে যাচ্ছেন।

    বৃহস্পতিবারের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি মূলত তিনটি বিশেষ ড্রিলের ওপর জোর দিয়েছিলেন। যেখানে বল হারানোর পর দ্রুত তা পুনরুদ্ধার করা, পজেশন ধরে রেখে মাঠে অনবরত বলের মহড়া, প্রতিপক্ষকে প্রেসিং করা এবং নিখুঁত ফিনিশিংয়ের মতো কৌশলগুলো ঝালিয়ে নেওয়া হয়েছে। অনুশীলনের দ্বিতীয় ভাগে পুরো স্কোয়াডকে তিন ভাগে ভাগ করে ২০ মিনিটের একটি ছোট ম্যাচও (স্মল-সাইডেড গেম) খেলান কোচ। আর চোটের কারণে মাঠের বাইরে থাকা খেলোয়াড়েরা ডাগআউটে বসেই সতীর্থদের এই রণপ্রস্তুতি প্রত্যক্ষ করেন।

    রাইট-ব্যাক পজিশন নিয়ে স্কালোনিকে বেশ ভাবাবেগে পড়তে হচ্ছে। মলিনা ও মন্তিয়েল—দুজনেই চোটের কারণে মাঠের বাইরে থাকায় নিকোলাস কাপালদো ও তরুণ অগাস্টিন গিয়াই অনুশীলন করেছেন। এই দুজনের মধ্যেই যেকোনো একজন শনিবার মাঠে নামবেন।

    পাশাপাশি আক্রমণেও কিছুটা পরিবর্তন এনেছেন কোচ। জিলিয়ানো সিমিওনের জায়গায় ফরোয়ার্ড লাইনে সুযোগ দেওয়া হয়েছে হোসে ম্যানুয়েল লোপেজকে, যাতে থিয়াগো আলমাদা কিছুটা নিচে নেমে মাঝমাঠের দায়িত্ব সামলাতে পারেন।

    সবকিছু ঠিক থাকলে হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ হতে পারে:

    গোলকিপার: জেরোনিমো রুলি
    ডিফেন্ডার: অগাস্টিন গিয়াই, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ ও নিকোলাস তাগলিয়াফিকো
    মিডফিল্ডার: অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল ও থিয়াগো আলমাদা
    ফরোয়ার্ড: লাউতারো মার্তিনেজ ও হোসে ম্যানুয়েল লোপেস

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM মেসি-মার্তিনেজদের নিয়ে বড় সুখবর, আর্জেন্টিনার একাদশে থাকছে চমক 5:11 PM ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী 4:18 PM নেইমারকে ছাড়াই মিশরের বিপক্ষে নামবে ব্রাজিল 3:48 PM সুইফটের সম্পদ ছাড়াল ২ বিলিয়ন ডলার 3:17 PM খলিলুর রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক 2:50 PM বিশ্ব পরিবেশ দিবস আজ 12:17 PM পুতিনকে জেলেনস্কির খোলাচিঠি, মুখোমুখি আলোচনায় বসার প্রস্তাব 11:58 AM স্পেনকে রুখে দিল ইরাক 11:47 AM আইভরি কোস্টের কাছে হেরে ধাক্কা খেল ফ্রান্স 11:27 AM দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে বাস
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.