• জাতীয়

    ফেনীর অনুপ্রেরণাদায়ী শিক্ষিকার পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

      প্রতিনিধি 3 June 2026 , 3:09:30 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বৃষ্টিভেজা মাঠে দাঁড়িয়ে শিক্ষার্থীদের ফুটবল খেলায় উৎসাহ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশজুড়ে প্রশংসা কুড়ানো ফেনীর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সৈয়দা খালেদা আক্তার পলির পাশে দাঁড়িয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

    বুধবার ৩ জুন বাংলাদেশ সচিবালয়ে নিজ কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী শিক্ষিকার পরিবারের খোঁজখবর নেন এবং শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে তাঁর অনন্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

    প্রতিমন্ত্রী বলেন, মাঠপর্যায়ে শিশু ও কিশোরদের ক্রীড়ামুখী করতে এবং বিশেষ করে মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে সৈয়দা খালেদা আক্তার পলির উদ্যোগ একটি অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁর মতো শিক্ষকদের প্রচেষ্টা দেশের ক্রীড়া বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    বিজ্ঞাপন

    সাক্ষাৎকালে দেশের নারী ক্রীড়াচর্চাকে আরও এগিয়ে নিতে সৈয়দা খালেদা আক্তার পলিকে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সঙ্গে যুক্ত হয়ে কাজ করার প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি ক্রীড়াঙ্গনে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির কার্যক্রমেও অংশ নেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

    যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁকে এবং তাঁর ফুটবলপ্রেমী শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাসও দেওয়া হয়।

    উল্লেখ্য, সম্প্রতি প্রবল বৃষ্টির মধ্যেও মাঠে দাঁড়িয়ে শিক্ষার্থীদের ফুটবল খেলায় উৎসাহ দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি লাখো মানুষের হৃদয় স্পর্শ করে এবং শিক্ষিকা সৈয়দা খালেদা আক্তার পলি দেশের ক্রীড়াপ্রেমী ও সচেতন মহলের প্রশংসা অর্জন করেন। তাঁর এই নিষ্ঠা ও উদ্দীপনাকে শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহ সৃষ্টির এক উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:51 PM আফ্রিকান শিরোপা ফিরে পেতে আদালতে সেনেগাল 6:25 PM ‘মানুষ আমাদের দেখে হিংসা করে’ 5:12 PM অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন নাহিদ রানা 4:22 PM বিশ্বকাপের জার্সি বাজারেও মেসির রাজত্ব 2:36 PM ৮ বছর পর যেভাবে বার্নাব্যুতে ফিরতে পারেন রোনালদো 1:37 PM আগে নিজের দেশ, তারপর অন্য খেলা: হাসান মাহমুদ 1:19 PM ইতালির নতুন কোচ হচ্ছেন বিশ্বকাপজয়ী পিরলো 12:30 PM আন্দোলন ঘিরে সুর বদল সালমান খানের 12:15 PM নবীকে ছাড়া আয়ারল্যান্ড সফরে আফগানিস্তান 11:56 AM মেসির এখনই আন্তর্জাতিক ফুটবল ছাড়ার কোনো কারণ নেই: ডি মারিয়া