• খেলা

    অবশেষে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের ক্লাব

      প্রতিনিধি 21 May 2026 , 5:12:58 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঋতুপর্ণারা সাফে টানা দুই বার চ্যাম্পিয়ন। দক্ষিণ এশিয়ার সেরা জাতীয় দল হয়েও এএফসির ক্লাব প্রতিযোগিতায় তাদের খেলতে হয় বিদেশি ক্লাবের হয়ে। বাংলাদেশের কোনো ক্লাব এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে গত দুই আসরে অংশগ্রহণ করেনি। আসন্ন প্রতিযোগিতায় অবশ্য বাংলাদেশ নারী ফুটবল লিগের চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস অংশগ্রহণ করবে।

    ১৯ মে ছিল এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব রেজিস্ট্রেশনের শেষ দিন। ঐ দিনই রাজশাহী স্টারস রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছে। কয়েক দিন পর্যালোচনা করে এএফসি এই আবেদন মঞ্জুর করে থাকে। রাজশাহী স্টারস এএফসি চ্যাম্পিয়ন্স লিগে রেজিস্ট্রেশন করায় বাংলাদেশ প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করছে।

    বিজ্ঞাপন

    রাজশাহী স্টারস নারী ফুটবলে নবাগত দল। ঋতুপর্ণা, রুপ্না চাকমাসহ একঝাক জাতীয় ফুটবলারদের নিয়ে দল গড়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন হয়ে এএফসি আসরে খেলার সুযোগ পেলেও প্রথমে তারা অস্বীকৃতি জানায়। পুরুষদের এএফসি ক্লাব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের পরিবর্তে রানার্স আপ অন্য দল শর্ত পূরণ করলে খেলার সুযোগ থাকলেও নারীদের ক্ষেত্রে তেমনটি নেই। তাই বাফুফে রাজশাহী স্টারকে অনুরোধ করে বিষয়টি পুনঃবিবেচনা করার। শেষ মুহুর্তে তারা খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

    রাজশাহী স্টারসের স্বত্ত্বাধিকারী মোখছেদুল কামাল বাবু বলেন, ‘আমরা বাংলাদেশে খেলতে চাই। বাফুফেকে অনুরোধ করেছি যেন আমরা স্বাগতিক হতে পারি।’ এই বছরের আগস্টে এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় আসর শুরু হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:12 PM অবশেষে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের ক্লাব 3:52 PM কাটলো ৩০ বছরের শিরোপাখরা, ইস্তাম্বুলে ভিলার উৎসব 3:15 PM বিশ্বকাপে আর্জেন্টিনার চূড়ান্ত দলে থাকতে পারে দুই চমক 2:59 PM হঠাৎ মিরপুর স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার, নেপথ্যে যে কারণ 2:11 PM ঈদে মুক্তি পাচ্ছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ 1:00 PM আঙুল ভেঙে গেল আর্জেন্টাইন তারকার, বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা 12:18 PM যুবসমাজের চাওয়া-পাওয়াকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 11:44 AM রামিসা হত্যা: ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ 11:30 AM শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ 5:03 PM তিস্তা ব্যারাজ প্রকল্পও হাতে নেবে সরকার : প্রধানমন্ত্রী