• খেলা

    চেলসিকে হারিয়ে এফএ কাপ চ্যাাম্পিয়ন ম্যান সিটি

      প্রতিনিধি 17 May 2026 , 12:45:45 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গত দুই আসরের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড ও ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে খালি হাতে ফেরার সেই দগদগে ক্ষতে প্রলেপ দিল ম্যানচেস্টার সিটি। ওয়েম্বলির চেনা আঙিনায় পেপ গার্দিওলা যে কোনো নবাগত নন, তা আরও একবার প্রমাণ করল ম্যানচেস্টার সিটি।

    এফ এ কাপের ফাইনালে আজ ওয়েম্বলির চেনা মঞ্চে চেলসিকে ১-০ গোলে স্তব্ধ করে রাজত্ব ফিরে পেল ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের জয়ের নায়ক আন্তনি সেমেনিও। দুর্দান্ত এক গোলে ম্যাচের ব্যবধান গড়ে দেন ঘানার এই উইঙ্গার।

    টানা চতুর্থবারের মতো এফএ কাপের ফাইনালে খেলা সিটি এ নিয়ে আটবার এফএ কাপ জিতল। মৌসুমে কারাবাও কাপ জয়ের পর ‘ডাবল’ নিশ্চিত হলো ইতিহাদের ক্লাবটির। বিপরীতে ক্লাব ইতিহাসে এবার নিয়ে ১৭ বারের মতো এফএ কাপের ফাইনালে ওঠা চেলসি সবশেষ সাত আসরে চারবারই রানার্স-আপ হওয়ার ক্ষত নিয়ে মাঠ ছেড়েছে। মোট ১৭ বারের ফাইনালে আটবার জিতেছে ব্লুজরা, আর রানার্স-আপ হয়ে মাঠ ছাড়তে হয়েছে বাকি নয়বার।

    ফাইনালে বল দখল কিংবা লক্ষ্যে শট রাখ-চেলসির চেয়ে অনেকটাই এগিয়ে ছিল ম্যান সিটি। ৫৬ শতাংশ বল পজিশনে রেখে মোট ৯টি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখে গার্দিওলার শিষ্যরা। যেখানে ৬টি শট নিয়ে মাত্র একটি গোলমুখে রাখতে পেরেছে চেলসি।

    বিজ্ঞাপন

    প্রথমার্ধে কোনো দলই বাড়তি ঝুঁকি নিয়ে গোল হজম করতে চায়নি।ম্যাচের শুরু থেকেই পেপ গার্দিওলার দল স্বভাবসুলভভাবে বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে খেলার ছন্দ খোঁজার চেষ্টা করে। মাঠের সব পজিশনেই সিটিজেনরা আধিপত্য দেখালেও চেলসির ডি-বক্সের ভেতর গিয়ে যেন খেই হারিয়ে ফেলছিল তাদের আক্রমণগুলো। ওয়ান-টু-ওয়ানের পাসে ওমর মারমুশ ও সেমেনিয়ো গোল করার মতো সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেননি। এর মাঝেই চেলসির জালে বল জড়িয়ে উল্লাসে মেতেছিলেন আর্লিং হালান্ড, কিন্তু আক্রমণের শুরুতে অফসাইড থাকায় রেফারি সঙ্গে সঙ্গেই সেই গোল বাতিল করে দেন।

    বিপরীতে চেলসি কোচ অ্যালেন ম্যাকফার্লেনের কৌশল ছিল স্পষ্ট—শুরুতে সিটির চড়াও হওয়া আক্রমণগু সামলে নিয়ে প্রতি-আক্রমণে ওঠা। তবে রক্ষণ থেকে দ্রুত গতিতে ওপরে উঠে আসার ক্ষেত্রে চেলসিকে পুরোপুরি বোতলবন্দী করে রাখেন সিটির দুই ডিফেন্ডার আবদুকোদির খুসানভ ও মার্ক গুয়েহি। প্রথমার্ধের শেষের দিকে ব্লুজরা কিছুটা ছন্দে ফেরার ইঙ্গিত দিলেও আক্রমণগুলো মূলত ক্রসের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

    দ্বিতীয়ার্ধের শুরুটাও একই ধারায় এগোচ্ছিল। তবে ম্যাচের ভাগ্য বদলে যায় দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে, সেমেনিয়োর সেই জাদুকরী ব্যাকহিল ফিনিশ পুরো গ্যালারিকে স্তব্ধ করে সিটিকে এগিয়ে নেয়। গোল হজম করার পর অবশ্য সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল চেলসি; কিন্তু ডি-বক্সের ভেতর ভারসাম্য হারিয়ে নেওয়া এনজো ফার্নান্দেজের ভলি জালের ঠিকানা খুঁজে পায়নি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:55 PM ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ 5:14 PM বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ফিফার 4:52 PM বিশ্বকাপ জয়ে চার ফেবারিটের নাম জানালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো 4:39 PM ইউরোপে তাপপ্রবাহে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু 4:25 PM বাংলাদেশকে ধন্যবাদ দিলেন কাসেমিরো ও কুনহা 4:08 PM মালদ্বীপে অবকাশ যাপনে কেয়া পায়েল, সঙ্গে কে? 3:41 PM ৪ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ 12:52 PM জার্মানির বিদায়ে কাঠগড়ায় ভিএআরে বাতিল হওয়া গোল 12:25 PM বিশ্বকাপের ভবিষ্যতদ্বাণী করা জার্মান গণিতবিদকে নেইমারের খোঁচা 12:00 PM কেপ ভার্দে ম্যাচের আগে বড় সুখবর পেল আর্জেন্টিনা