• খেলা

    উন্নয়নের নামে ক্রীড়া খাতে মেগা দুর্নীতি হয়েছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

      প্রতিনিধি 1 April 2026 , 6:07:28 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    উন্নয়নের নামে ক্রীড়া খাতে অতীতে ‘মেগা দুর্নীতি’ হয়েছে বলে অভিযোগ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

    বুধবার (১ এপ্রিল) দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

    আমিনুল হক বলেন, ‘উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতির কারণেই আজ স্টেডিয়ামগুলোর এই নাজুক অবস্থা। জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থেকে ক্রীড়া খাতে মেগা দুর্নীতি করা হয়েছে।’

    তিনি জানান, ‘সিলেট জেলা স্টেডিয়ামের বর্তমান জরাজীর্ণ অবস্থা দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

    প্রতিমন্ত্রী জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করা হবে। একইসঙ্গে দেশের ৬৪ জেলায় একযোগে এই কর্মসূচি চালু করা হবে। এই কর্মসূচির আওতায় ফুটবল, ক্রিকেটসহ মোট সাতটি ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে।

    তিনি বলেন, ‘তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

    বিজ্ঞাপন

    প্রতিমন্ত্রী আরও জানান, ‘আগামী শিক্ষাবর্ষ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। একটি ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলে সুস্থ জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনই সরকারের লক্ষ্য। এ লক্ষ্যে মেধাবী খেলোয়াড়দের জন্য ক্রীড়া বৃত্তির ব্যবস্থাও রাখা হবে।’ এদিকে দেশের ক্রীড়াবিদদের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

    তিনি বলেন, ‘জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ১২৯ খেলোয়াড় এই সুবিধার আওতায় এসেছেন এবং আগামী সাত দিনের মধ্যে আরও প্রায় ৫০০ জনকে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি পদকজয়ীদের পুরস্কৃত করা এবং ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে।’

    তিনি আরও বলেন, বর্তমান সরকার ফুটবল, ক্রিকেট, কাবাডি, বাস্কেটবল, আর্চারি ও শুটিংসহ সব ধরনের খেলাধুলাকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে চায়।

    এর আগে প্রতিমন্ত্রী সিলেট জেলা স্টেডিয়ামে খুদে ক্রিকেটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামসহ বিভিন্ন ক্রীড়া অবকাঠামো পরিদর্শন করেন।

    পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, বিসিবি পরিচালক রাহাত শামস, মহানগর বিএনপির নেতারাসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:51 PM পানি বিক্রি করে বাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী 6:31 PM বাংলাদেশের জার্সিতে খেলতে জাপান ছাড়ার সিদ্ধান্ত! 5:32 PM আর্জেন্টিনায় বিশ্বকাপ ফেরানোর প্রতিজ্ঞা তরুণ ফরোয়ার্ডের 5:16 PM চ্যাম্পিয়ন হয়ে শীর্ষে স্পেন, বিশ্বকাপের ‌‘উত্থান-পতন’ 4:37 PM বিয়েটা আর করতে হলো না: পরী মণি 3:53 PM উনিশেই যেন ফুটবলকে পূর্ণতা দিলেন ইয়ামাল 3:41 PM বিশ্বকাপ জিতে নিজের কথার ফাঁদে কুকুরেয়া 3:34 PM লিটন দাসের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ 12:58 PM ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন রোমেরো 12:40 PM মেসিকে বুকে জড়িয়ে সমবেদনা জানালেন ইয়ামাল