• অপরাধ

    লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

      প্রতিনিধি 14 May 2026 , 11:26:33 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. খাদেমুল নামে একজন নিহত হয়েছেন।

    বুধবার (১৩ মে) রাত ২টার দিকে আমঝোল সীমান্তে বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত মো. খাদেমুল (২৫) উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

    বিজ্ঞাপন

    স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৯০৫/৬ এস-এর প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারি কাঁটাতারের বেড়ার কাছে গেলে ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় আঘাত লাগে।

    গুলিবিদ্ধ অবস্থায় খাদেমুল দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয়রা ও তার সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:26 AM লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত 6:59 PM বিশ্বকাপের এই ৯টি রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব 6:39 PM কোরবানি পশুর চামড়ার দাম নির্ধারণ করলো সরকার 6:29 PM গাঁজাসেবন না করলে নাসীরউদ্দীন পাটোয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন 5:41 PM ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প একনেকে অনুমোদন 5:16 PM ৯ বার ভূমিকম্পে কাঁপল ইরান 4:44 PM কান মাতালেন আলিয়া ভাট, হীরার ঝলক দেখালেন অভিনেত্রী 3:30 PM বিসিবি নির্বাচনের উত্তাপ শুরু, গঠন হলো নির্বাচন কমিশন 3:09 PM ২৭তম বিসিএসের ৯৬ বঞ্চিত প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি 6:37 PM হামলা হলেই ইউরেনিয়াম সমৃদ্ধ করবে ইরান