• খেলা

    বিশ্বকাপ সম্প্রচার নিয়ে ‘বিপাকে’ বাংলাদেশ

      প্রতিনিধি 11 May 2026 , 2:32:52 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বকাপ ফুটবল মানেই বাংলাদেশে এক অন্যরকম উন্মাদনা। পাড়ায় পাড়ায় পতাকা ওড়ানো আর টেলিভিশনের সামনে প্রিয় দলের জন্য প্রার্থনায় বসা এ দেশের চিরায়ত দৃশ্য। তবে আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপ নিয়ে এবার তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। টুর্নামেন্ট শুরু হতে হাতে ৩২ দিনের মত থাকলেও এখন পর্যন্ত বাংলাদেশের কোনো সম্প্রচারমাধ্যম বিশ্বকাপের স্বত্ব কিনতে সক্ষম হয়নি। বাংলাদেশি দর্শকরা হয়তো এবার টিভিতে বিশ্বকাপ দেখতে পারবেন না।

    জানা গেছে, বিশ্বকাপের মিডিয়া স্বত্ব পাওয়া সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড সম্প্রচারস্বত্বের জন্য প্রায় ১৫১ কোটি টাকা দাবি করেছে। এর সঙ্গে কর (এআইটি) ও ভ্যাট যোগ করলে খরচ দাঁড়াবে প্রায় ২০০ কোটি টাকায়। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এত বিশাল অঙ্কের টাকা দিয়ে স্বত্ব কেনা স্থানীয় চ্যানেলগুলোর জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। টি স্পোর্টসসহ কয়েকটি প্রতিষ্ঠান আগ্রহ দেখালেও বিশাল এই আর্থিক ব্যবধানের কারণে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

    বিজ্ঞাপন

    অর্থনৈতিক সংকটের পাশাপাশি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ম্যাচের সময়সূচি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপের ১০৪টি ম্যাচের মধ্যে ৫২টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টার আগে এবং বাকি ৫২টি ম্যাচ ভোর ৪টার পর। অর্থাৎ সিংহভাগ ম্যাচই অনুষ্ঠিত হবে ভোরের দিকে। সম্প্রচার সংশ্লিষ্টরা বলছেন, ভোরের দিকে ম্যাচ হওয়ায় দর্শক সংখ্যা কম থাকবে। এতে বইনিয়োগ করা টাকা ফেরত পাওয়া নিয়ে বড় ধরনের ব্যবসায়িক ঝুঁকি দেখছেন তারা।

    তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকার এই মুহূর্তে বিপুল টাকা খরচ করে সম্প্রচারস্বত্ব কেনার বিষয়ে আগ্রহী নয়।

    সম্প্রচার নিয়ে এই সংকট কেবল বাংলাদেশেই নয়। ভারত ও চীনের মতো বিশাল বাজারেও এমন অবস্থা তৈরি হয়েছে। রয়টার্সের তথ্যমতে, ভারতে রিলায়েন্স-ডিজনি ফিফার চাহিদার চেয়ে অনেক কম দাম প্রস্তাব করেছে, অন্যদিকে সনি কোনো প্রস্তাব দিতেই রাজি হয়নি। চীনেও এখন পর্যন্ত কোনো অফিশিয়াল ব্রডকাস্টারের নাম ঘোষিত হয়নি। বৈশ্বিক এই মন্দা ও ফিফার অতিরিক্ত চাহিদার চাপে দক্ষিণ এশিয়াসহ বড় একটি অংশ বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:20 PM ব্রাজিলকে হুঙ্কার দিলো জাপান 4:21 PM বিশ্বকাপে মুসলিম খেলোয়াড়দের ম্যাচসেরার পুরস্কারে পরিবর্তন আনল ফিফা 3:32 PM বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত 2:30 PM ভেনেজুয়েলার ভূমিকম্পে ১০ হাজার প্রাণহানির আশঙ্কা 1:40 PM বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান যেখানে 1:32 PM বিশ্বকাপে কবে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা? 12:38 PM জাতীয় দলে এলেও আলাদা ড্রেসিং রুম ব্যবহার করতে হবে সূর্যবংশীর 12:15 PM নিজের জন্মদিনে আরও যা চাইলেন লিওনেল মেসি 11:51 AM কোরিয়াকে স্তব্ধ করে বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা 11:31 AM নেইমারের ফেরার দিনে স্কটিশদের উড়িয়ে গ্রুপসেরা ব্রাজিল