• খেলা

    আবারও বিতর্কে নেইমার, রবিনহো জুনিয়রের সঙ্গে হাতাহাতির অভিযোগ

      প্রতিনিধি 4 May 2026 , 3:47:14 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের অনুশীলনে তারকা ফুটবলার নেইমার জুনিয়রকে ঘিরে বিতর্কিত এক খবর প্রকাশিত হয়েছে। অনুশীলনের সময় তরুণ খেলোয়াড় রবিনহো জুনিয়রের সঙ্গে তার তর্ক-বিতর্ক থেকে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ উঠেছে। রবিনহো জুনিয়র ব্রাজিলের সাবেক ফুটবলার রবিনহোর সন্তান।

    ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো এসপোর্তে জানায়, রোববার (৩ মে) রেই পেলে ট্রেনিং সেন্টারে অনুশীলনের সময় ঘটনাটি ঘটে। শনিবার পালমেইরাসের বিপক্ষে ব্রাজিলিয়ান সিরি’আ ম্যাচে যারা খেলেননি, তাদের নিয়েই এই সেশন চলছিল। ওই সময় রবিনহো জুনিয়র নেইমারকে কাটিয়ে এগিয়ে গেলে তিনি ক্ষুব্ধ হয়ে তরুণ এই খেলোয়াড়কে ‘ধীরে খেলতে’ বলেন। এরপর অভিযোগ ওঠে, নেইমার ইচ্ছাকৃতভাবে তাকে পা লাগিয়ে ফেলে দেন, যা থেকে দুইজনের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়।

    বিজ্ঞাপন

    এ ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি সান্তোস ক্লাব। অন্যদিকে নেইমারের দল গণমাধ্যমকে জানিয়েছে, বিষয়টি সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তবে এই ঘটনার জেরে ক্লাবের ভেতরে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এমনকি রবিনহো জুনিয়রের প্রতিনিধিরা ক্লাব সভাপতির কাছেও অভিযোগ জানিয়েছেন বলে খবরে বলা হয়।

    তবে উত্তপ্ত পরিস্থিতি দ্রুতই শান্ত হয়েছে বলেও জানা গেছে। গ্লোবো এসপোর্তের প্রতিবেদনে বলা হয়, অনুশীলন কেন্দ্রেই ১৮ বছর বয়সী রবিনহো জুনিয়রের কাছে গিয়ে নিজের আচরণের জন্য ক্ষমা চান নেইমার। তাদের সম্পর্ককে ‘গডফাদার ও গডসনের মতো’ বলে বর্ণনা করা হয়েছে, যা এই ঘটনার পর দ্রুতই স্বাভাবিক হয়ে যায়।

    প্রসঙ্গত, রবিনহো জুনিয়রকে প্রায়ই তার বাবার সঙ্গে তুলনা করা হয়। শুধু রক্তের বন্ধনের কারণেই নয় বরং তাদের খেলার ধরনও প্রায় একই রকম। রবিনহো সিনিয়র তার সেরা সময়ে বাম দিক থেকে খেলতেন, তবে দুই পায়েই দক্ষ হওয়ায় আক্রমণভাগের যেকোনো পজিশনে খেলতে পারতেন। তার গড়নও ছিল বেশ পাতলা। সাবেক মাদ্রিদ ও ব্রাজিল তারকা ছিলেন অত্যন্ত চতুর ড্রিবলার, সৃজনশীলতায় ভরপুর ছিল তার খেলা। কিন্তু তিনি তার সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারেননি, বিশেষ করে বার্নাব্যু ছাড়ার পর।

    সূত্র: গোল ডটকম

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:57 PM ২০ বছর পর এমন অভিজ্ঞতা হবে মেসির 6:40 PM আইসিসিকে দেয়া আমিনুলের চিঠিতে কী আছে? 5:51 PM আর্জেন্টিনার গোলে স্কালোনি কেন উল্লাস করেন না 5:22 PM জর্ডানের বিপক্ষে সাইডবেঞ্চ বাজিয়ে দেখার মহড়া আর্জেন্টিনার 3:49 PM যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান 3:28 PM পরবর্তী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি জায়গা পেল বাংলাদেশ 2:45 PM ব্রাজিলের সম্ভাব্য ফাইনাল পথ: কবে, কোথায়, কার বিপক্ষে 2:14 PM আর্জেন্টিনার সম্ভাব্য ফাইনাল পথ: কবে, কোথায়, কার বিপক্ষে 1:39 PM শেষ নিঃশ্বাস পর্যন্ত আগলে রাখলেন সন্তানকে, ভূমিকম্পে প্রাণ দিলেন মা 1:14 PM ‘শিক্ষার সঙ্গে কর্মসংস্থান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য’- আমিনুল হক