• খেলা

    তামিমকে নির্বাচিত সভাপতি দেখতে চান সাকিব

      প্রতিনিধি 30 April 2026 , 11:59:44 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অনেক জল্পনা-কল্পনার পর চলতি মাসেই ৩ মাসের জন্য দায়িত্ব নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির আসনে বসেছেন তামিম ইকবাল। সাবেক এই অধিনায়ক আসন্ন নির্বাচনেও অংশ নেবেন। এর ফলে তার সামনে সুযোগ আছে নির্বাচিত কমিটিতে ৪ বছরের জন্যও সভাপতি হওয়ার। অন্তত তার সাবেক সতীর্থ সাকিব আল হাসান ঠিক এমনটাই চান।

    সম্প্রতি ভারতের মুম্বাইয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে সাকিব আল হাসান জানান, তামিমকে পরবর্তী নির্বাচনে বিসিবি সভাপতি হিসেবে বিজয়ী দেখতে চান তিনি। সেইসঙ্গে তামিমের মেধা ও পরিকল্পনায় বাংলাদেশ ক্রিকেট উপকৃত হবে বলেও বিশ্বাস তার।

    বিজ্ঞাপন

    এ প্রসঙ্গে সাকিব আল হাসান বলেন, ‘সে এখনও নির্বাচিত সভাপতি হয়নি। মূলত নির্বাচন আয়োজনের জন্য দায়িত্ব পেয়েছে। আশা করি নির্বাচিত কমিটিতেও সে সভাপতি হবে। তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। অবশ্যই বাংলাদেশ ক্রিকেট ওর দ্বারা উপকৃত হবে।’

    সাম্প্রতিক সময়ে বিসিবিতে বারবার পরিবর্তন এলেও সাকিবের দেশে ফেরার বিষয়টির সুরাহা হয়নি এখনও। ফারুক আহমেদের বোর্ড থেকে শুরু। এরপর আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডে সাকিবকে ফেরানোর তোরজোড় শুরু হয়। সেই বোর্ড এখন অবশ্য অতীত ইতিহাস। দায়িত্ব এখন তামিম ইকবালের কাঁধে। এখন কী তবে সাকিব আল হাসানের ফেরা হবে লাল-সবুজের জার্সিতে?

    সাবেক এই অধিনায়ক অবশ্য আশায় বুক বাঁধছেন। এখনও স্বপ্ন দেখছেন, দেশে এসে খেলতে পারবেন নিজের বিদায়ী ম্যাচ। এ বিষয়ে তিনি বলেন, ‘দেখা যাক। আশা করি সব আস্তে আস্তে ভালো হবে। আমি আশাবাদী, আমার চাওয়া পূরণ হবে।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:14 PM ফুটবলের পর এবার টিভি সিরিজে রোনালদো 4:26 PM এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করতে বিল মার্কিন পার্লামেন্টে 3:58 PM জাতীয় পর্যায়ের সমাপনীতে মাঠে থাকবেন প্রধানমন্ত্রী 12:38 PM ‘গুলশানের চামেলি’ হবেন কোলকাতার ‘পাখি’ 12:17 PM ইতিহাস রচনা করলেন সূর্যবংশী, জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত 11:46 AM লং জাম্পে সেরা ইমা ও আহাতাব 11:39 AM আরচ্যারী প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম বৃহস্পতিবার শুরু 11:27 AM ফাইনালের ৭ দিন পর মুখ খুললেন স্কালোনি 5:28 PM কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 5:10 PM ইতালি থেকে এবাদতকে জরুরি তলব