• খেলা

    বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে ৫ ক্রিকেটারকে সাজা

      প্রতিনিধি 7 May 2026 , 6:47:44 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে অন্তত পাঁচজন ক্রিকেটারের জড়িত থাকার প্রমাণ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (বৃহস্পতিবার, ৭ মে) সংবাদ সম্মেলনে বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

    ২০২৫ সালের বিপিএল চলাকালেই ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিসিবির তৎকালীন সভাপতি ফারুক আহমেদ একটি তদন্ত কমিটি গঠন করেন। দীর্ঘ সময় অনুসন্ধানের পর কমিটি বিসিবির কাছে প্রায় ৯০০ পৃষ্ঠার একটি তদন্ত রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্ট এরপর তুলে দেয়া হয় বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শালকে। এরপর যাচাই বাছাই করে কয়েকজন ক্রিকেটার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ফিক্সিংয়ে জড়িত থাকার প্রমাণ পান। যদিও প্রাথমিক পর্যায়ে তদন্তের স্বার্থে কারও নাম প্রকাশ করা হয়নি।

    সংবাদ সম্মেলনে বিসিবির অ্যাড-হক কমিটির প্রধান তামিম ইকবাল বলেন, ‘পাঁচজন ক্রিকেটারকে এ অপরাধের জন্য চিহ্নিত করা হয়েছে। তদন্তে অপরাধ প্রমাণিত হয়েছে। তারা বড় ধরনের শাস্তি পেতে যাচ্ছেন।’

    বিপিএল ফিক্সিং ও দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত ব্যক্তিরা হলো

    ১) অমিত মজুমদার (ক্রিকেটার)- ম্যাচে বেটিং বা জুয়া খেলার সঙ্গে জড়িত ছিলেন।

    বিজ্ঞাপন

    ২) রেজওয়ান কবির সিদ্দিকী (টিম ম্যানেজার)- ম্যাচের যেকোনো পর্যায়ে বাজি ধরা বা বেটিং করা।

    ৩) মো. লাবলুর রহমান (টিম ম্যানেজার)- তদন্তে অসহযোগিতা করা এবং তথ্য বা যোগাযোগ মুছে ফেলে তথ্য প্রমাণ নষ্ট করা।

    ৪) মো. তৌহিদুল হক তৌহিদ (ফ্র্যাঞ্চাইজি সহ-মালিক)- তদন্তে অসহযোগিতা এবং ডিমান্ড নোটিশ পালনে ব্যর্থ হওয়া।

    ৫) সামিনুর রহমান (ব্যক্তিগত পক্ষ)- একাধিক আসরে খেলোয়াড়দের দুর্নীতির প্রস্তাব দেওয়া এবং জুয়াড়ি চক্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করা। (তাকে বিসিবি থেকে বহিষ্কার করা হয়েছে)

    এছাড়াও বিপিএলের অনিয়ম নিয়েও সংবাদ সম্মেলনে কথা বলেছেন তামিম ইকবাল। তিনি বলেন, ‘একটি দল ছাড়া বিপিএলে কেউই ব্যাংক গ্যারান্টির নিয়ম মানেনি।’

    বাংলাদেশের এ টি-টোয়েন্টিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে ১৫-১৬ কোটি টাকা ক্ষতি হচ্ছে বলে উল্লেখ করেছেন তামিম।

    বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি বলেন, ‘বুঝলাম আপনি একটা টুর্নামেন্ট করছেন। আগে এ টুর্নামেন্ট এক সময় লাভ করত। আজ সেই টুর্নামেন্টে ১০ থেকে ১৪, ১৫, ১৬ যা-ই হোক, সঠিক সংখ্যাটা আমি বলতে পারছি না। তবে এরকম কিছু একটা হবে ১৪-১৬ হাজার কোটি টাকার মধ্যে। এভাবে করে আর কয় দিন। আমাদের আরও কিছু করার আছে। আমি জানি না সামনে ইনশাআল্লাহ যদি দায়িত্বে আসি, আমার যেটা ইচ্ছা পরিষ্কার বলে দিচ্ছি। যদি যথাযথ ফ্র্যাঞ্চাইজি না পাই, তাহলে মনে হয় না বিপিএলটা করা উচিত আমাদের।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:38 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাকের অভিযোগ 6:06 PM মায়ের জন্য কেঁদেছিলেন ভোজিনিয়া, বিশ্বকাপের মঞ্চে হচ্ছে পরম আলিঙ্গন 5:28 PM রবিনহুডকে ‘আশ্রয় দেয়া’ ১২০০ বছর বয়সী সেই গাছের মৃত্যু 5:01 PM জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী 4:35 PM সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা: শিক্ষামন্ত্রী 4:11 PM রদবদল আসছে ব্রাজিল দলে, একাদশে কারা? 3:24 PM কোরিয়ার অনুশীলনে অজ্ঞাত ড্রোন গুলি করে ভূপাতিত 3:10 PM অভিনেতা জাহের আলভী কারাগারে 2:02 PM বিশ্বকাপের মধ্যেই ইনফ্লুয়েন্সারের প্রেমে মত্ত ইয়ামাল 1:55 PM সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত