• শিরোনাম

    আজ থেকে গণপরিবহনে ভাড়া বাড়ল, কোন রুটে কত?

      প্রতিনিধি 26 April 2026 , 11:24:32 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জ্বালানির দাম বাড়ার প্রভাব পড়েছে গণপরিবহনে। আজ রোববার (২৬ এপ্রিল) থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার বাসে নতুন ভাড়া কার্যকর হয়েছে। প্রতিটি বাসে নতুন ভাড়ার তালিকা টাঙিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

    নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। এতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ বিভিন্ন রুটের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

    নতুন তালিকা অনুযায়ী, গাবতলী থেকে পঞ্চগড় রুটে ৫১ আসনের বাসে ভাড়া ১,০০৫ টাকা এবং ৪০ আসনের বাসে ১,২৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। গাবতলী-রংপুর রুটে ৫১ আসনে ৭৫১ টাকা, ৪০ আসনে ৯১১ টাকা। একইভাবে দিনাজপুর রুটে ৫১ আসনে ৯৭৪ টাকা এবং ৪০ আসনে ১,২৪১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

    বিজ্ঞাপন

    সায়েদাবাদ থেকে চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৭০৪ টাকা, ৪০ আসনে ৫৫২ টাকা। কক্সবাজার রুটে ৫১ আসনে ৯০০ টাকা এবং ৪০ আসনে ১,১৪৭ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

    এছাড়া সিলেট রুটে ৫১ আসনে ৫৮০ টাকা, ৪০ আসনে ৭৪০ টাকা। বরিশাল রুটে ৫১ আসনে ৪৬৪ টাকা, ৪০ আসনে ৫৯২ টাকা এবং খুলনা রুটে ৫১ আসনে ৫৪১ টাকা, ৪০ আসনে ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ রুট টেকনাফে ৫১ আসনে ভাড়া ১,০৪৭ টাকা এবং ৪০ আসনে ১,৩৩৫ টাকা।

    অন্যদিকে গাবতলী-রাজশাহী রুটে ৫১ আসনে ৭৭৭ টাকা, ৪০ আসনে ৯৯১ টাকা এবং ঝিনাইদহ রুটে যথাক্রমে ৫০১ ও ৬৩৯ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

    মহাখালী থেকে ময়মনসিংহ রুটে ৫১ আসনে ২৯৪ টাকা, ৪০ আসনে ৩৭৫ টাকা। জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জ রুটেও নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।

    এর আগে গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়। ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বৃদ্ধির পরই বাসভাড়া সমন্বয় করা হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:24 AM আজ থেকে গণপরিবহনে ভাড়া বাড়ল, কোন রুটে কত? 6:45 PM মিরপুরে যাতায়াত ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ২ প্রকল্পের উদ্বোধন 6:17 PM জব্বারের বলীখেলায় টানা ৪র্থ বার চ্যাম্পিয়ন বাঘা শরীফ 6:02 PM উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর 5:42 PM বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, সময়সূচী বদল 5:34 PM কুমিল্লায় মহাসড়কের পাশ থেকে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার 4:55 PM বাংলাদেশ ক্রিকেট ঠিক পথেই এগোচ্ছে: মুশতাক আহমেদ 4:44 PM আবার বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন 4:36 PM শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতেন জামিল-নাহিদা, ঘাতকের নৃশংসতায় সব শেষ 4:20 PM জামায়াত আমির ও তার দল কখনোই সুষ্ঠু চিন্তা করেন না: ফখরুল