• খেলা

    নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: তৃণমূল থেকে উঠে আসবে আগামীর চ্যাম্পিয়ন

      প্রতিনিধি 20 April 2026 , 1:47:30 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা তৈরি করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান কিশোর-কিশোরীদের খুঁজে বের করে আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।

    আয়োজক সূত্রে জানা গেছে, ইতোমধ্যে অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ২৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে সহজেই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রতিভাবান খেলোয়াড়দের দক্ষ কোচের তত্ত্বাবধানে উন্নত প্রশিক্ষণ প্রদান করা হবে, যা তাদের পেশাদার খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

    এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ১৪ বছর (যাদের জন্ম ২ মে ২০১২ থেকে ২ মে ২০১৪ এর মধ্যে)। প্রতিযোগিতার অন্তর্ভুক্ত খেলাগুলোর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, সাঁতার, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স এবং বিভিন্ন মার্শাল আর্ট যেমন কারাতে, জুডো, উশু ও তাইকোয়ানডো।

    বিজ্ঞাপন

    নিবন্ধন সম্পন্নকারী অংশগ্রহণকারীদের আগামী ২৫ থেকে ২৭ এপ্রিল উপজেলা পর্যায়ের বাছাইপর্বে অংশ নিতে হবে। এসব বাছাইপর্ব থেকে নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে ২ মে ২০২৬ থেকে শুরু হবে জেলা পর্যায়ের প্রতিযোগিতা।

    সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও প্রতিভাবান কিশোরদের খুঁজে বের করে তাদের সঠিক প্রশিক্ষণের আওতায় আনাই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য। এর মাধ্যমে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য বয়ে আনতে সক্ষম এমন খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

    ক্রীড়াপ্রেমীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, নিজেদের সন্তান বা পরিচিত প্রতিভাবান কিশোরদের এই কর্মসূচিতে অংশ নিতে উৎসাহিত করতে এবং খবরটি দেশব্যাপী ছড়িয়ে দিতে, যাতে কোনো সম্ভাবনাময় প্রতিভা সুযোগের অভাবে হারিয়ে না যায়।

    অনলাইন রেজিষ্ট্রেশন: https://notunkurisports.gov.bd

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:12 PM অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন নাহিদ রানা 4:22 PM বিশ্বকাপের জার্সি বাজারেও মেসির রাজত্ব 2:36 PM ৮ বছর পর যেভাবে বার্নাব্যুতে ফিরতে পারেন রোনালদো 1:37 PM আগে নিজের দেশ, তারপর অন্য খেলা: হাসান মাহমুদ 1:19 PM ইতালির নতুন কোচ হচ্ছেন বিশ্বকাপজয়ী পিরলো 12:30 PM আন্দোলন ঘিরে সুর বদল সালমান খানের 12:15 PM নবীকে ছাড়া আয়ারল্যান্ড সফরে আফগানিস্তান 11:56 AM মেসির এখনই আন্তর্জাতিক ফুটবল ছাড়ার কোনো কারণ নেই: ডি মারিয়া 11:43 AM বিশ্বকাপের বিস্ময় ভোজিনিয়া এবার চিলিতে 11:24 AM ভারতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, ভাবনায় বাংলাদেশও!