• খেলা

    জব্বারের বলীখেলায় টানা ৪র্থ বার চ্যাম্পিয়ন বাঘা শরীফ

      প্রতিনিধি 25 April 2026 , 6:17:57 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। ফাইনালে তিনি রাশেদ বলীকে পরাজিত করে শিরোপা জিতেছেন তিনি। এ নিয়ে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হয়েছেন শরীফ।

    শনিবার (২৫ এপ্রিল) নগরের লালদীঘি মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    ফাইনালে দুই বলীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেন দুই জন। ২৪ মিনিট ২৬ সেকেন্ডের খেলায় রাশেদকে পরাজিত করে জয়ী হন বাঘা শরীফ।

    বিজ্ঞাপন

    রাশেদ বলী কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের নসরাইল গ্রামের বাসিন্দা। অন্যদিকে বাঘা শরীফ কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মণিপুর গ্রামের বাসিন্দা।

    বলীখেলাকে কেন্দ্র করে লালদীঘি মাঠ সংলগ্ন এলাকায় বসা বৈশাখী মেলাতেও ছিল উপচে পড়া ভিড়। দিনভর কেনাবেচা, খাবারের স্টল ও বিনোদনের নানা আয়োজন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:17 PM জব্বারের বলীখেলায় টানা ৪র্থ বার চ্যাম্পিয়ন বাঘা শরীফ 6:02 PM উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর 5:42 PM বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, সময়সূচী বদল 5:34 PM কুমিল্লায় মহাসড়কের পাশ থেকে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার 4:55 PM বাংলাদেশ ক্রিকেট ঠিক পথেই এগোচ্ছে: মুশতাক আহমেদ 4:44 PM আবার বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন 4:36 PM শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতেন জামিল-নাহিদা, ঘাতকের নৃশংসতায় সব শেষ 4:20 PM জামায়াত আমির ও তার দল কখনোই সুষ্ঠু চিন্তা করেন না: ফখরুল 4:04 PM চোটে এমবাপে, এল ক্লাসিকোর আগে দুশ্চিন্তায় ‍রিয়াল 3:38 PM বাংলাদেশের ২ ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি