• রাজনীতি

    সংরক্ষিত আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

      প্রতিনিধি 20 April 2026 , 12:56:52 প্রিন্ট সংস্করণ

    বিএনপি । ছবি: সংগৃহীত।
    বিএনপি । ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    দলীয় সূত্রে জানা গেছে, ত্যাগী, যোগ্য ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নারী নেত্রীদের প্রাধান্য দিয়ে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর আগে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১০টি সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। রোববার (১৯ এপ্রিল) রাতে দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

    মনোনয়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন-

    বিজ্ঞাপন

    সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

    এদিকে নির্বাচন কমিশন বাংলাদেশ (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাই নিয়ে আপিল করা যাবে ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল, আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

    আসন বণ্টন অনুযায়ী, বিএনপি জোট পাবে ৩৬টি, জামায়াতে ইসলামী জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা পাবে একটি আসন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:56 PM সংরক্ষিত আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা 12:44 PM ক্রিকেটের দুই মোড়লের কাছ থেকে নাগরিকত্বের প্রস্তাব পেয়েছিলেন রশিদ খান 12:25 PM বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী 12:06 PM বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 11:42 AM লিটনের শততম ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ 7:00 PM ৬ সংস্থা বিলুপ্ত, গঠিত হচ্ছে নতুন বিনিয়োগ উন্নয়ন সংস্থা 6:33 PM দেশে ১২ বছরের গ্যাস মজুত আছে: জ্বালানি মন্ত্রী 6:09 PM ‘ক্রীড়া কার্ড’ পেলেন আরও ১৭১ জন ক্রীড়াবিদ 5:34 PM যে কারণে আওয়ামী লীগের পুনর্বাসন চান রাশেদ খান 5:24 PM হাম ও হামের উপসর্গে ৪ জনের মৃত্যু