• সর্বশেষ

    ঈদের ছুটি ১৭ থেকে ২৩ মার্চ, মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

      প্রতিনিধি 8 March 2026 , 7:18:15 প্রিন্ট সংস্করণ

    ঈদের ছুটি ১৭ থেকে ২৩ মার্চ, মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঈদের আগে নির্বাহী আদেশে আরও এক দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর ফলে ঈদের ছুটি ১৭ তারিখ শুরু হয়ে শেষ হবে ২৩ মার্চ। রোববার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে।

    প্রজ্ঞাপনে বলা হয়, অ্যালোকেশন অব বিজনেস অ্যামং ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশন্সের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে সরকার কর্তৃক আসন্ন শব-ই-কদর ও ঈদ-উল-ফিতরের পূর্বনির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ বুধবার নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হলো।

    এ ছাড়া ব্যাংক কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।

    বিজ্ঞাপন

    অপরদিকে বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান/কল-কারখানা ও প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

    ছুটিকালীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। এই ছুটির আওতামুক্ত থাকবে যেসব প্রতিষ্ঠান-

    (ক) জরুরি পরিষেবা যেমন-বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এ-সংক্রান্ত সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীগণ এই ছুটির আওতার বহির্ভূত থাকবে।

    (খ) হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীগণ এই ছুটির আওতার বহির্ভূত থাকবে।

    (গ) চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীগণ এবং ঔষধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীগণ এই ছুটির আওতার বহির্ভূত থাকবে।

    (ঘ) জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসসমূহ এই ছুটির আওতার বহির্ভূত থাকবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:36 PM আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের জীবনবৃত্তান্ত 6:20 PM বিসিবি নির্বাচনে লড়বেন না সুজন, থাকতে চান শুধু কোচিংয়ে 5:46 PM হারলেই বেতন কাটা, লঙ্কানদের জন্য কঠোর চুক্তি 5:33 PM প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন আগামীকাল 4:51 PM ১৫ অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ 4:25 PM ফুটবলার হতে চাওয়া নোরা যেভাবে বলিউড তারকা হলেন 4:09 PM ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, চিরকুটে পাওয়া গেল শিক্ষকের নাম 4:02 PM হ্যাটট্রিক শিরোপার স্বপ্নে উজ্জ্বল বাংলাদেশ, দলে যোগ দিচ্ছেন আনিকা 3:36 PM ‘২০২৩-এ মেসিকে ফেরাতে সব প্রস্তুত, আটকে দেন লাপোর্তা’, জাভির বিস্ফোরণ 2:06 PM বিশ্বকাপের এক টিকিটের দাম উঠল ২৮ কোটি টাকা