• অন্যান্য

    আবার পুরোনো ভূমিকায় শিক্ষামন্ত্রী

      প্রতিনিধি 18 April 2026 , 4:42:43 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পরীক্ষার হলে স্বচ্ছতা বজায় রাখতে এবং নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এক অভিনব ও তৎপর ভূমিকা পালন করলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

    পরীক্ষার হলের ভেতরে ও বাইরে থেকে পরীক্ষার্থীদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন শিক্ষামন্ত্রী। শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে তার এই কড়া নজরদারি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

    শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে চলমান মাদ্রাসার শিক্ষকদের একটি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এই দৃষ্টান্ত স্থাপন করেন।

    বিজ্ঞাপন

    পরিদর্শনকালে মন্ত্রী কেবল প্রথাগতভাবে হলের ভেতরে ঘুরে দেখেননি, বরং অত্যন্ত সতর্কতার সঙ্গে হলের বাইরে থেকেও নজরদারি চালান। কোনো পরীক্ষার্থী জানালা দিয়ে কারও সহায়তা নিচ্ছে কি না বা কোনো প্রকার অসাধু উপায় অবলম্বন করছে কি না, তা সরাসরি যাচাই করতে তিনি নিজে জানালার ফাঁক দিয়ে উঁকি মেরে ভেতরটা পর্যবেক্ষণ করেন।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গোলাম রুহানী বলেন, মন্ত্রীর এই আকস্মিক ও সরাসরি তদারকি প্রমাণ করে যে পরীক্ষার পবিত্রতা রক্ষায় প্রশাসন কতটা আপসহীন। যেহেতু এটি শিক্ষকদেরই একটি পরীক্ষা ছিল, তাই সেখানে নিয়মানুবর্তিতার বিষয়টি মন্ত্রী বিশেষভাবে গুরুত্ব দেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, মন্ত্রীর এমন ‘ডিটেকটিভ’ সুলভ তৎপরতায় পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে বেশ সচেতনতা লক্ষ্য করা গেছে। বড় কোনো লটবহর বা প্রটোকল ছাড়াই সাধারণের মতো জানালার পাশে গিয়ে মন্ত্রীর এই তদারকি নকলবাজদের জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে কাজ করবে। শিক্ষার মান উন্নয়নে নকলমুক্ত পরীক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:51 PM আফ্রিকান শিরোপা ফিরে পেতে আদালতে সেনেগাল 6:25 PM ‘মানুষ আমাদের দেখে হিংসা করে’ 5:12 PM অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন নাহিদ রানা 4:22 PM বিশ্বকাপের জার্সি বাজারেও মেসির রাজত্ব 2:36 PM ৮ বছর পর যেভাবে বার্নাব্যুতে ফিরতে পারেন রোনালদো 1:37 PM আগে নিজের দেশ, তারপর অন্য খেলা: হাসান মাহমুদ 1:19 PM ইতালির নতুন কোচ হচ্ছেন বিশ্বকাপজয়ী পিরলো 12:30 PM আন্দোলন ঘিরে সুর বদল সালমান খানের 12:15 PM নবীকে ছাড়া আয়ারল্যান্ড সফরে আফগানিস্তান 11:56 AM মেসির এখনই আন্তর্জাতিক ফুটবল ছাড়ার কোনো কারণ নেই: ডি মারিয়া