• অন্যান্য

    ভিসা বাতিল ইস্যুতে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

      প্রতিনিধি 6 April 2026 , 6:27:01 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ভিসা বাতিল সংক্রান্ত আলোচনায় এবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ।

    সোমবার (৬ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত জানান।

    পোস্টে তিনি উল্লেখ করেন, প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। পরবর্তীতে জরুরি প্রয়োজনে গত শনিবার দেশে ফিরে আসেন এবং কাজে মনোনিবেশ করেন। দেশে ফেরার পর আজ সকালে তিনি জানতে পারেন, তার অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করা হয়েছে।

    তিনি বলেন, ভিসা বাতিল সংক্রান্ত চিঠিটি ছিল আনুষ্ঠানিক ধরনের, যেখানে উল্লেখ ছিল- তিনি যে উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন, তা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং তিনি দেশে ফিরে এসেছেন। ফলে ভিসার উদ্দেশ্য আর অবশিষ্ট নেই। তবে গণমাধ্যমে যেভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে, চিঠিতে সেরকম কোনো তথ্য তিনি পাননি।

    বিজ্ঞাপন

    আহমাদুল্লাহ আরও দাবি করেন, অস্ট্রেলিয়ার কয়েকজন বিরোধী রাজনীতিক তার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্য করেছেন। তার মতে, কিছু ইসলামবিদ্বেষী গোষ্ঠী তার বক্তব্যের খণ্ডিত অংশ ও বিকৃত অনুবাদ প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করেছে, যা এসব প্রতিক্রিয়ার কারণ হতে পারে।

    তিনি বলেন, কোনো অভিযোগ গ্রহণের আগে সঠিক তথ্য যাচাই এবং ন্যায্যতা নিশ্চিত করা জরুরি।

    এ প্রসঙ্গে তিনি আরও উল্লেখ করেন, গত জানুয়ারিতে ইসলামোফোবিক কনটেন্ট তৈরির অভিযোগে একজন ইসরায়েলি ইনফ্লুয়েন্সারের ভিসা বাতিল করেছিল অস্ট্রেলিয়া সরকার, যা আন্তর্জাতিকভাবে আলোচিত হয়। ওই ঘটনার প্রতিক্রিয়া হিসেবেও তার বিরুদ্ধে এ ধরনের প্রচারণা হতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন, যদিও বিষয়টি তিনি নিশ্চিত নন।

    শেষে তিনি বলেন, কোনো ধর্ম, জাতি বা গোষ্ঠীর প্রতি তার ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই বরং বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি যেকোনো অন্যায় আচরণের বিরোধিতা করেন তিনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:56 AM ২০৩০ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করলো ছয় দেশ 11:47 AM ২০১৬ ইউরো ট্রফিই আমার কাছে বিশ্বকাপ: রোনালদো 11:31 AM যুক্তরাষ্ট্রকে বিদায় করে শেষ আটে বেলজিয়াম 11:27 AM বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্টিনেজ 11:18 AM সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন 6:34 PM আর্জেন্টাইনকে লাল কার্ড দেখানো রেফারি আর্জেন্টিনা-মিশর ম্যাচে 4:47 PM জিম্বাবুয়েকে ১৪১ রানে ধসিয়ে দিল বাংলাদেশ 4:20 PM বাংলাদেশের বোলিং তোপে দিশেহারা জিম্বাবুয়ে, ৮৭ রানে নেই ৮ উইকেট 3:46 PM ব্রাজিলের সাংবাদিক, ‘আর্জেন্টাইন বিমানকর্মী’ নিয়ে রসিকতা রোনালদোর 3:19 PM স্পেন-পর্তুগাল ম্যাচে জয়ী হবে কোন দল, ভবিষ্যদ্বাণী করল সুপার কম্পিউটার