• খেলা

    জাতীয় স্টেডিয়ামে ফুটবল ম্যাচ উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

      প্রতিনিধি 26 March 2026 , 6:30:29 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    বৃহস্পতিবার (২৬ মার্চ) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দিনব্যাপী এক বিশেষ ফুটবল আয়োজন করে, যেখানে লাল ও সবুজ এই দুই দলে বিভক্ত হয়ে মাঠে নামেন দেশের সাবেক তারকা ফুটবলাররা।

    বিকেলের এই প্রদর্শনী ম্যাচটি ঘিরে স্টেডিয়ামে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

    বিজ্ঞাপন

    স্টেডিয়ামে পৌঁছে প্রথমেই জাতীয় সংগীত পরিবেশনায় অংশ নেন প্রধানমন্ত্রী। এরপর দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ছবি তোলেন তিনি। পরে ডাগআউটে বসে খেলা উপভোগ করেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্ছ্বাস প্রকাশ করেন সাবেক ফুটবলাররা।

    ‘স্বাধীনতার চেতনায় ফুটবল উৎসব’ প্রতিপাদ্যে আয়োজিত এই কর্মসূচিতে দিনজুড়ে বিভিন্ন ম্যাচ অনুষ্ঠিত হয়। সকালে যুব ও নারী দলের খেলা অনুষ্ঠিত হওয়ার পর বিকেলে মাঠে নামেন সাবেক তারকারা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও লাল দলের হয়ে অংশ নেন এই ম্যাচে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:30 PM জাতীয় স্টেডিয়ামে ফুটবল ম্যাচ উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 6:10 PM ২ লাখ টাকা বেতনে সার্ক সাংস্কৃতিক কেন্দ্রে চাকরির সুযোগ 6:00 PM বিশ্ব বাজারে আবার বাড়ল জ্বালানি তেলের দাম 5:43 PM ফেসবুকে পোস্ট করা নিয়ে কৃষকদল নেতাকে পিটিয়ে হত্যা 5:20 PM সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী 5:04 PM স্বাধীনতা দিবসে সবুজ দলকে হারাল লাল দল 4:28 PM ২৫ মার্চ রাজারবাগ পুলিশ লাইনেই গণহত্যার শুরু ও স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয়: স্বরাষ্ট্রমন্ত্রী 4:21 PM ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন ৫ দিনের রিমান্ডে 4:09 PM নেইমারকে ছাড়া বিশ্বকাপ কল্পনা করা যায় না: এমবাপ্পে 3:42 PM পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন