• বিনোদন

    ভালোবাসা আর তোমার শেখানো পথেই আমি বেঁচে আছি: পূজা চেরি

      প্রতিনিধি 25 March 2026 , 12:44:35 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিনোদন জগতের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী পূজা চেরি শিশুশিল্পী হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। এর মধ্যেই ছয় বছর অভিনয় জগতে পার করেছেন। দর্শকদের ডজনখানেক সিনেমা উপহারও দিয়েছেন। এবারের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে তার সিনেমা ‘দম’। শত ব্যস্ততার মাঝেও অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও থাকে তার সরব উপস্থিতি।

    সামাজিক মাধ্যমে এবার মাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন পূজা চেরি। সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন- আজ তোমাকে ছাড়া দুই বছর। মামুনি সময় সত্যিই থেমে থাকে না, কিন্তু কিছু শূন্যতা কখনোই ভরে না।

    তিনি বলেন, এই দুই বছরে অনেক কিছু বদলে গেছে; শুধু বদলায়নি তোমার জন্য আমার অপেক্ষা। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে তোমাকে নতুন করে মিস করি। কিছু কষ্ট আছে, যা কাউকে বলা যায় না, শুধু মনে মনে তোমার কাছেই বলে যাই।

    বিজ্ঞাপন

    পূজা চেরি বলেন, কারণ তুমি ছাড়া কেউ তো আমাকে ঠিক তোমার মতো বুঝতে পারে না। তিনি বলেন, মামুনি , তুমি চলে যাওয়ার পর বুঝেছি, পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়টা হারিয়ে ফেলেছি। যে মানুষটা আমার ছোট ছোট সুখে হাসতো, আমার কষ্টে চুপচাপ পাশে থাকত।

    অভিনেত্রী বলেন, সে আজ শুধু স্মৃতির মধ্যে বেঁচে আছে দুই বছর হয়ে গেল। তবু মনে হয় এই তো সেদিন তুমি ছিলে। আমার পাশে, আমার পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হয়ে। আজও আকাশের দিকে তাকালে মনে হয়, ওই দূরের কোনো তারায় তুমি আছ।

    মায়ের প্রতি ভালোবাসা জানিয়ে তিনি আরও বলেন, আমাকে দেখছো, আমার জন্য দোয়া করছ মামুনি, তুমি যেখানেই থাকো, ভালো থেকো। তোমার ভালোবাসা আর তোমার শেখানো পথেই আমি বেঁচে আছি দুই বছর হয়ে গেল, কিন্তু তোমাকে হারানোর কষ্টটা আজও প্রথম দিনের মতোই তাজা বলে জানা পূজা চেরি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:28 PM অ্যাশেজের আগে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে ইংল্যান্ড 5:12 PM অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর মাহমুদউল্লাহ, এইচপির ব্যাটিং কোচ ইমরুল 4:29 PM রোনালদোকে বল পাস দিতে আমরা বাধ্য নই, বলছেন পর্তুগিজ উইঙ্গার 3:10 PM অস্ট্রিয়া ম্যাচের আগে নতুন লুকে হাজির মেসি 2:31 PM অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা 2:13 PM রণবীর-আলিয়ার সিনেমার শুটিং সেটে মর্মান্তিক দুর্ঘটনা, ১ কর্মী নিহত 12:28 PM ড্রেসিংরুমে ‘আবেগঘন’ চিঠি লিখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান ফুটবল দল 12:05 PM বিশ্বকাপে বিশ্বরেকর্ডের সামনে মেসি! 11:31 AM বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান 11:14 AM মিশরের ইতিহাস, দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপে প্রথম জয়