• রাজনীতি

    ঈদে সরকারি বরাদ্দ খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আব্দুল্লাহ

      প্রতিনিধি 25 March 2026 , 12:07:00 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পবিত্র ঈদুল ফিতর-২০২৬ দেবিদ্বার উপজেলায় দুঃস্থ ও গরিব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে বরাদ্দকৃত দশ লাখ টাকা যথাযথভাবে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপলক্ষে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি একই সঙ্গে উপকারভোগীদের পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করেছেন।

    মঙ্গলবার (২৪ মার্চ) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি এবং ‘জবাবদিহিতা’ নামের পেজে তিনি পোস্টে জানিয়েছেন, উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৪৪টি ওয়ার্ডে এই সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। তবে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য এনআইডি নম্বর এবং মোবাইল নম্বর ঢেকে রাখা হয়েছে। প্রশাসনিক অনুসন্ধানের জন্য যেকোনো তথ্য উন্মুক্তযোগ্য রাখা হয়েছে।

    বিজ্ঞাপন

    হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, নির্ধারিত তালিকার ভিত্তিতে ১ হাজার জন মানুষকে নগদ এক হাজার টাকা করে, মোট ১০ লাখ টাকা দেয়া হয়েছে। এছাড়া ৫০০ জনকে ঈদ সামগ্রী সরাসরি পৌঁছে দেয়া হয়েছে। তিনি বলেন, যেহেতু একই সঙ্গে তালিকা করা হয়েছে, সেজন্য পুরো তালিকাই উন্মুক্ত করা হলো।

    হাসনাত আবদুল্লাহ বলেন, সহায়তা বিতরণের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেয়া হয়নি এবং মূল লক্ষ্য ছিল প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেয়া।

    পোস্টে তিনি উল্লেখ করেছেন, সব সুবিধাবঞ্চিত মানুষ এই বরাদ্দের আওতায় এসেছে কি না- এমন প্রশ্ন আসে। তিনি বলেন, সব সুবিধাবঞ্চিত মানুষ এই সহায়তার আওতায় আসেনি। সরকারি বরাদ্দ অর্থ সহায়তার আওতায় এসেছে মাত্র এক হাজার জন এবং ব্যক্তি উদ্যোগে আয়োজিত ঈদ সামগ্রীর আওতায় এসেছে ৫০০ জন। সুতরাং আপনার এলাকায় কোনো না কোনো সুবিধাবঞ্চিত মানুষ এখনও বাকি থাকতে পারে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:07 PM ঈদে সরকারি বরাদ্দ খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আব্দুল্লাহ 11:53 AM ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস 11:41 AM স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর 11:29 AM সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা 11:19 AM মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান 5:25 PM কাশিয়ানীর পারুলিয়ায় প্রীতি ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে আর্থিক অনিয়মের অভিযোগ 5:21 PM বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ 5:09 PM লিটার প্রতি জেট ফুয়েলের দাম বাড়ল ৯০ টাকা 4:49 PM দুস্থ অসহায় পরিবারের মুখে হাসি ফুটালো জিইসি ফাউন্ডেশন 4:33 PM ঈদে হল কাঁপাচ্ছে “ধুরন্ধর ২”, বের হয়েই দর্শকের এক কথা-“মাস্ট ওয়াচ”