• বিনোদন

    অভিনেতা শামস সুমন আর নেই

      প্রতিনিধি 17 March 2026 , 7:58:03 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশের ছোট ও বড় পর্দার অত্যন্ত পরিচিত মুখ এবং জনপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন আজ তার মৃত্যু হয়।

    বিজ্ঞাপন

    শামস সুমন নব্বইয়ের দশকের শেষভাগ থেকে টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন।

    ২০১৩ সালে নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘আয়না কাহিনী’ নামের একটি ছবিতে সর্বশেষ অভিনয় করেন তিনি।

    এর আগে ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার সম্মাননা লাভ করেন। তার সাবলীল অভিনয় এবং গম্ভীর কণ্ঠস্বর দর্শকদের কাছে তাকে আলাদা পরিচিতি দিয়েছিল। তার আকস্মিক মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী অভিনয়শিল্পী, পরিচালক ও কলাকুশলীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:58 PM অভিনেতা শামস সুমন আর নেই 7:03 PM সারা দেশে টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা 6:44 PM যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব, প্রত্যাখ্যান করেছেন সর্বোচ্চ নেতা 6:19 PM ঝড়ের কবলে ১৫ ঘণ্টা চরে আটকা সুগন্ধা 5:40 PM পহেলা বৈশাখে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 5:14 PM ঈদুল ফিতরেও বন্ধ থাকবে আল আকসা 4:27 PM সরকারি ছুটিতেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী 4:08 PM ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে এনসিপির এমপি 3:58 PM আলি লারিজানিকেও হত্যার দাবি ইসরায়েলের 2:51 PM কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই: আইজিপি