• জাতীয়

    প্রথম অধিবেশনেই ওয়াকআউট করলেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা

      প্রতিনিধি 12 March 2026 , 3:55:20 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই নজিরবিহীন হট্টগোল ও প্রতিবাদী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যখন সংসদে ভাষণ দিতে শুরু করেন তখন জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করেন।বেলা ৩টা ৪০ মিনিটের দিকে স্পিকার হাফিজ উদ্দিন রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানালে বিরোধী দলের সদস্যরা নিজেদের আসন থেকে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন। 

    বিজ্ঞাপন

    এই সময় তাদের হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায় যা সংসদীয় কার্যক্রমে এক ধরনের উত্তাপ তৈরি করে।সংসদ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে বিরোধী দলের সদস্যদের হাতে থাকা প্ল্যাকার্ডগুলোতে জুলাই বিপ্লব নিয়ে বিভিন্ন দাবি ও স্লোগান লেখা ছিল। 

    বিশেষ করে জুলাইয়ের শহিদ ও আন্দোলনের চেতনা নিয়ে কোনো ধরনের আপস বা গাদ্দারি চলবে না এবং জুলাইয়ের আন্দোলনের সঙ্গে বিশ্বাসযোগ্যতা বজায় রাখার দাবি সম্বলিত স্লোগানগুলো সবার নজর কাড়ে। পরিস্থিতি বেগতিক দেখে স্পিকার হাফিজ উদ্দিন এ সময় সংসদ সদস্যদের শান্ত থাকার জন্য বারবার আহ্বান জানান। তবে স্পিকারের অনুরোধ উপেক্ষা করেই স্লোগান দিতে দিতে বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষ থেকে বের হয়ে যান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:45 PM ড. ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদা ৬ মাস কমল 6:37 PM ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী 5:56 PM ১৮৩ রানের জবাবে বাংলাদেশের অবিস্মরণীয় টি-টোয়েন্টি জয় 5:46 PM পানির কূপ নিয়ে রক্তক্ষয়ী দাঙ্গা, নিহত ৪২ 4:22 PM ১৮৩ রানের রেকর্ড লক্ষ্য ব্যাট করছে বাংলাদেশ 3:23 PM ম্যারাথনে ইতিহাস গড়লেন কেনিয়ার দৌড়বিদ 2:57 PM ঐতিহাসিক শাস্তির মুখে আর্জেন্টাইন গোলরক্ষক 2:01 PM টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশর 1:47 PM বক্স অফিস কাঁপাচ্ছে মাইকেল 1:29 PM বিশ্বকাপ মিস থেকে নতুন মিশন লিটনের টার্গেট বিশ্বকাপ ২০২৮