• রাজনীতি

    মধ্যরাতে লাইভে এসে ‘জবাবদিহিতা’ নিশ্চিতের প্রতিশ্রুতি হাসনাত আবদুল্লাহর

      প্রতিনিধি 11 March 2026 , 12:00:32 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ এসে নির্বাচনি এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি জানিয়েছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেবীদ্বারের সব সরকারি কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা হবে।

    মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এলাকার বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেন। তিনি জানান, গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর থেকে তিনি এলাকার উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক কাঠামো এবং সরকারি সেবার মান যাচাইয়ের কাজ করছেন।

    বিজ্ঞাপন

    দেবীদ্বারের রাস্তাঘাটের দুরবস্থাকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে তিনি জানান, বর্তমানে সড়ক ও জনপথ অধিদপ্তর, এলজিইডি এবং পিআইও অফিসের অধীনে বেশ কিছু সড়কের উন্নয়ন কাজ চলছে। বর্ষার আগেই এসব কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে কাজ শেষ করার কড়া নির্দেশ দেন তিনি।

    আসন্ন ঈদ উপলক্ষে সরকারি বরাদ্দের তথ্য তুলে ধরে হাসনাত আবদুল্লাহ জানান, দেবীদ্বার পৌরসভায় তিন হাজার ৮১টি এবং ১৫টি ইউনিয়নে ২০ হাজার ৬৩৫টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি নির্দেশ দেন তিনি।

    সরকারি কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে ‘জবাবদিহিতা’ নামে একটি ফেসবুক পেজ খোলার ঘোষণা দিয়েছেন তিনি। এই পেজে প্রকল্পের বরাদ্দ, অগ্রগতি এবং যাবতীয় সরকারি সহায়তার তথ্য প্রকাশ করা হবে। লাইভে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনার পাশাপাশি দুর্নীতিবাজ কর্মকর্তা ও সচিবেদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দেন তিনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:00 PM মধ্যরাতে লাইভে এসে ‘জবাবদিহিতা’ নিশ্চিতের প্রতিশ্রুতি হাসনাত আবদুল্লাহর 11:44 AM ইয়ামালের শেষ মুহূর্তের গোলে হার এড়াল বার্সেলোনা 11:31 AM সরকারি দলের সংসদীয় সভা আজ, ঠিক হবে কে হচ্ছেন নতুন ‘স্পিকার’ 11:22 AM ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে মামলা, ৫ আসনের ফল চ্যালেঞ্জ 7:43 PM কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন 7:33 PM ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্যাটেলাইট কেন্দ্র গুঁড়িয়ে দিল ইরান 7:24 PM ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 5:36 PM জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান : বিপুল অস্ত্র উদ্ধার, আটক ২২ 5:17 PM জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী 4:46 PM ঐক্যমতের সরকার গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা