• বিনোদন

    ‘মায়ের ডাক’ সিনেমার মহরতে মির্জা ফখরুল

      প্রতিনিধি 10 March 2026 , 1:38:44 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সাধারণত সিনেমার মহরতে দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের দেখা মিললেও সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে খুব একটা দেখা যায় না। তবে এবার ব্যতিক্রম ঘটল।

    রবিবার (৮ মার্চ) দুপুর ১২টায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভে অনুষ্ঠিত হয় ‘মায়ের ডাক’ সিনেমার মহরত অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক ২০২৫-২০২৬ অর্থবছরে অনুদানপ্রাপ্ত এই চলচ্চিত্রটি নির্মাণ করছেন পরিচালক লাবিব নাজমুছ ছাকিব।

    চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা বলেন, “গুম হওয়া পরিবারের নারীদের সংগ্রাম, সংকট এবং যাপিত জীবন এই চলচ্চিত্রের মূল বিষয়বস্তু। যেটা রিফ্লেক্সিভ এবং পার্টিসিপেটরি মোডে ভিজ্যুয়ালি তুলে ধরা হবে।”

    বিজ্ঞাপন

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
    “আমি ‘মায়ের ডাক’-এর অনুষ্ঠানে এলে আবেগ ধরে রাখতে পারি না।

    ‘মায়ের ডাক’ নামে চলচ্চিত্র নির্মিত হচ্ছে, এটা ভালো দিক। আমরা চাই এ চলচ্চিত্রে গুমের সত্যিকার ইতিহাসটা উঠে আসুক।”

    গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, “আমি নিজেও গুম ছিলাম।

    তথ্য মন্ত্রণালয় গুম নিয়ে চলচ্চিত্রে অনুদান করছে, এটা ভালো দিক।”

    ‘মায়ের ডাক’ সংগঠনের আহ্বায়ক সানজিদা ইসলাম তুলির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম, হুম্মাম কাদের চৌধুরী এমপি, আনিসুর রহমান খোকন তালুকদার এমপি এবং তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:38 PM ‘মায়ের ডাক’ সিনেমার মহরতে মির্জা ফখরুল 1:33 PM ইরানি গণমাধ্যমে নেতানিয়াহুর নিহতের দাবি 1:22 PM ইরানের হামলায় নেতানিয়াহুর ভাই নিহত 1:15 PM অনিশ্চয়তার পরও কাতারেই হতে পারে আর্জেন্টিনা–স্পেন ফিনালিসিমা 1:03 PM মক্কা বিজয় দিবস আজ 12:15 PM যুদ্ধ শেষের ইঙ্গিত, এশিয়ার বাজারে জ্বালানি তেলের দামে পতন 11:54 AM নির্বাচনে ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে: জামায়াত আমির 11:47 AM রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ 11:23 AM ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 9:22 PM ফ্যামিলি কার্ড বিতরণ ১০ মার্চ থেকে; কড়াইল বস্তিতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী