• খেলা

    বিশ্বকাপ জিতে তিন কীর্তি গড়ল ভারত

      প্রতিনিধি 9 March 2026 , 11:39:19 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সঙ্গে সঙ্গে একাধিক রেকর্ডও গড়েছে ভারত ক্রিকেট দল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে কিউইদের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জয়ের পথে তিনটি ঐতিহাসিক কীর্তি গড়েছে ভারত।

    নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ১৫৯ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ফলে ৯৬ রানের বড় ব্যবধানে জয় পায় সূর্যকুমার যাদবের দল।

    এই জয়ের মাধ্যমে প্রথম দল হিসেবে তিনবার টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছে ভারত। এর আগে ২০০৭ ও ২০২৪ সালে শিরোপা জিতেছিল তারা।

    শুধু তাই নয়, টি–টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা রক্ষা করার নজিরও গড়েছে ভারত। ২০২৪ সালের বিশ্বকাপ জয়ের পর ২০২৬ সালেও ট্রফি জিতে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো দলটি।

    বিজ্ঞাপন

    এছাড়া নিজেদের মাটিতে টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতা প্রথম দলও হয়ে গেছে ভারত।

    ফাইনালে ভারতের বড় সংগ্রহ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সঞ্জু স্যামসন, ইষান কিশান ও অভিষেক শর্মা। স্যামসন ৪৬ বলে ৮৯ রান করেন, অভিষেক ২১ বলে ৫২ এবং কিশান ২৫ বলে ৫৪ রান করেন।

    এরপর বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। বুমরাহ ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং ভেঙে দেন। তাকে ভালোভাবে সহায়তা করেন অক্ষর প্যাটেল, যিনি নেন ৩ উইকেট।

    ম্যাচ শেষে ভারত অধিনায়ক সুুর্যকুমার যাদব বলেন, এই সাফল্য দলের দীর্ঘ পরিশ্রমের ফল। একই সঙ্গে তিনি বুমরাহকে “জাতীয় সম্পদ” বলেও উল্লেখ করেন।

    “এটা আমাদের জন্য বিশেষ মুহূর্ত। দীর্ঘ সময় ধরে আমরা ভালো ক্রিকেট খেলেছি, আর সেই যাত্রার ফলই আজকের এই সাফল্য,” বলেন সূর্যকুমার।

    সব মিলিয়ে দাপুটে পারফরম্যান্সে শুধু শিরোপাই নয়, ইতিহাসও লিখল ভারত।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:45 PM ড. ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদা ৬ মাস কমল 6:37 PM ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী 5:56 PM ১৮৩ রানের জবাবে বাংলাদেশের অবিস্মরণীয় টি-টোয়েন্টি জয় 5:46 PM পানির কূপ নিয়ে রক্তক্ষয়ী দাঙ্গা, নিহত ৪২ 4:22 PM ১৮৩ রানের রেকর্ড লক্ষ্য ব্যাট করছে বাংলাদেশ 3:23 PM ম্যারাথনে ইতিহাস গড়লেন কেনিয়ার দৌড়বিদ 2:57 PM ঐতিহাসিক শাস্তির মুখে আর্জেন্টাইন গোলরক্ষক 2:01 PM টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশর 1:47 PM বক্স অফিস কাঁপাচ্ছে মাইকেল 1:29 PM বিশ্বকাপ মিস থেকে নতুন মিশন লিটনের টার্গেট বিশ্বকাপ ২০২৮