• সর্বশেষ

    চানখাঁরপুলে ৭ মার্চের ভাষণ প্রচার: ঢাবি শিক্ষার্থীসহ আটক ২

      প্রতিনিধি 7 March 2026 , 7:08:09 প্রিন্ট সংস্করণ

    চানখাঁরপুলে ৭ মার্চের ভাষণ প্রচার: ঢাবি শিক্ষার্থীসহ আটক ২। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীর চানখাঁরপুল মোড়ে সাউন্ড বক্সে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচারের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীসহ ২জনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। শনিবার (৭ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

    এ সময় ঘটনাস্থল থেকে ব্যবহৃত সাউন্ড বক্সটিও জব্দ করে পুলিশ। জানা গেছে, আটক হওয়া শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহিদুল্লাহ হলের আবাসিক ছাত্র। তার সঙ্গে সাউন্ড বক্স অপারেটরকেও আটক করা হয়েছে।

    বিজ্ঞাপন

    প্রত্যক্ষদর্শীরা জানান, চানখাঁরপুল মোড়ে সাউন্ড বক্সে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাজানো হচ্ছিল। এ সময় কয়েকজন পুলিশ সদস্য সেখানে এসে উপস্থিত হলে, তাদের সঙ্গে শিক্ষার্থীর কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে সাউন্ড সিস্টেমটি জব্দ করেন এবং সংশ্লিষ্ট দুইজনকে আটক করেন।

    শাহবাগ থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মনিরুজ্জামান বলেন, ওটা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজাচ্ছিল। এইটা তো নিষিদ্ধ এ জন্য নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ এসেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ দিচ্ছে বলেই তো তারে নিয়ে আসা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:06 PM বিমানবন্দর থেকেই ফিরে গেলেন ইরানি ফুটবল প্রতিনিধিরা 5:44 PM বিশ্বকাপের ফাইনালে মেসির মুখোমুখি হতে চান নেইমার 5:29 PM এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারল বাংলাদেশ 4:51 PM ঝিনাইদহের ভেটেরিনারি কলেজই হোক কৃষি বিশ্ববিদ্যালয় 4:18 PM রোনালদোর দাপটে শিরোপার আরও কাছে আল-নাসর 3:57 PM জর্ডানের স্বপ্নযাত্রা: প্রথমবারের মতো বিশ্বকাপে জর্ডান 3:13 PM কোন দল জিতবে চ্যাম্পিয়ন্স লিগ, পূর্বাভাস দিল সুপারকম্পিউটার 1:57 PM ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা 1:15 PM মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু 1:06 PM ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী