...
  • আন্তর্জাতিক

    পুতিনকে জেলেনস্কির খোলাচিঠি, মুখোমুখি আলোচনায় বসার প্রস্তাব

      প্রতিনিধি 5 June 2026 , 12:17:49 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি মুখোমুখি বৈঠকের প্রস্তাব দিয়েছেন। যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ হিসেবে দেওয়া এক খোলা চিঠিতে তিনি বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনা ছাড়া শান্তি সম্ভব নয়। একই সঙ্গে তিনি প্রস্তাবিত আলোচনার পুরো সময়জুড়ে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

    তবে পুতিন এর আগেই এমন যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই নেতার সম্ভাব্য বৈঠককে সমর্থন জানিয়ে বলেন, ‘আমি মনে করি, তাদের সাক্ষাৎ হলে দারুণ হবে। তাদের দেখা করা উচিত। বিষয়টির নিষ্পত্তি করা উচিত।’

    ক্রেমলিন জানিয়েছে, তারা জেলেনস্কির চিঠি পেয়েছে এবং পুতিনকে বিষয়টি জানানো হবে।

    প্রায় ১ হাজার ৮০০ শব্দের বেশি দীর্ঘ ওই খোলা চিঠিতে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের মনোযোগ বর্তমানে ইরান ইস্যুর দিকে থাকলেও ইউক্রেন যুদ্ধ নিয়ে অপেক্ষা করে থাকার সুযোগ নেই। তিনি লেখেন, ‘ইউরোপের যুদ্ধ আবার তাদের মনোযোগের কেন্দ্রে ফিরে আসা পর্যন্ত কেবল অপেক্ষা করে থাকা ভুল হবে।’ চিঠিতে জেলেনস্কি সরাসরি পুতিনকে উদ্দেশ করে লেখেন, ‘ইউক্রেন আমাদের এবং আপনাদের মধ্যে সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটানোর প্রস্তাব দিচ্ছে। আমি একটি বৈঠকের প্রস্তাব করছি।’

    তিনি আরও বলেন, আলোচনাটি সুইজারল্যান্ড বা তুরস্কের মতো কোনো দেশে অনুষ্ঠিত হতে পারে। চিঠির ভাষা ছিল দৃঢ়, তবে ব্যঙ্গাত্মক। এতে সাম্প্রতিক সময়ে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলার প্রসঙ্গও উল্লেখ করা হয়। জেলেনস্কি লেখেন, ‘২৬ বছর ক্ষমতায় থাকার পর বয়সের প্রভাব পুতিনের ওপর পড়তে শুরু করেছে।’

    তবে ইউক্রেনের এই প্রস্তাব নতুন নয়। আগের মতো এবারও ক্রেমলিন জানিয়েছে, জেলেনস্কি চাইলে মস্কোতে এসে পুতিনের সঙ্গে দেখা করতে পারেন।

    বিজ্ঞাপন

    এদিকে, সেন্ট পিটার্সবার্গে বিদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, তিনি ‘নিশ্চয়ই ইউক্রেনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত ও আগ্রহী’, তবে এর জন্য আপস প্রয়োজন। পুতিন ইঙ্গিত দেন, ট্রাম্প যখন ইরান ইস্যুতে ব্যস্ত, তখন ইউরোপীয় ইউনিয়ন জেলেনস্কিকে ভূখণ্ড ছেড়ে দিতে রাজি করাতে পারে।

    দীর্ঘদিন ধরে পুতিনের অবস্থান হলো, ইউক্রেনকে রাশিয়ার আংশিক দখলে থাকা চারটি অঞ্চল দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়া থেকে সরে যেতে হবে। পাশাপাশি ন্যাটোতে যোগ দেওয়ার প্রচেষ্টাও ত্যাগ করতে হবে। তবে ইউক্রেন এসব শর্ত প্রত্যাখ্যান করে আসছে। কিয়েভের দাবি, ভূখণ্ড ছেড়ে দিলে তা ভবিষ্যতে রাশিয়াকে আরও আগ্রাসনের উৎসাহ জোগাবে। ২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর আগে ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করেছিল।

    সাম্প্রতিক মাসগুলোতে যুদ্ধবিরতি আলোচনা কার্যত অচল হয়ে আছে। জেনেভা, আবুধাবি ও ইস্তাম্বুলে অনুষ্ঠিত আগের শান্তি আলোচনা কোনো ফল দেয়নি। চিঠিতে জেলেনস্কি রুশ সেনাদের প্রসঙ্গ টেনে লেখেন, ‘আপনার যুদ্ধ আমাদের দেশের ওপর যা চাপিয়ে দিয়েছে, তার পর আমরা ইউক্রেনে বসে রুশ সেনাদের ভাগ্য নিয়ে উদ্বিগ্ন, এমন নয়।’ তিনি আরও লেখেন, ‘কিন্তু আমি ইউক্রেনীয়দের নিয়ে উদ্বিগ্ন। আমরা আমাদের মানুষদের হারাচ্ছি, আর প্রতিটি মৃত্যু আমাদের জন্য বেদনাদায়ক।’

    রাশিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতির প্রসঙ্গ তুলে জেলেনস্কি বলেন, ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, জ্বালানির ঘাটতি, মূল্যবৃদ্ধি এবং যুদ্ধের কারণে রুশ জনগণও ক্লান্ত হয়ে পড়েছে। পুতিনকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ বেছে নিতে ভয় পাবেন না। এখন আপনার কাছে সবচেয়ে বেশি যা প্রয়োজন, সেটিই হলো এটি।’

    জেলেনস্কির খোলা চিঠি প্রকাশের দিনই পুতিন সেন্ট পিটার্সবার্গে অবস্থান করছিলেন। সেখানে একটি বড় অর্থনৈতিক ফোরাম অনুষ্ঠিত হচ্ছে। এর এক দিন আগে কিয়েভ শহরের উপকণ্ঠে ইউক্রেন ড্রোন হামলা চালায়। জেলেনস্কি তাঁর বার্তায় ওই হামলাকে ‘একটি সফর’ বলে উল্লেখ করেন।

    এদিকে, গতকাল বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে পুতিন জেলেনস্কির বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘মি. জেলেনস্কি ইউক্রেনের বৈধ প্রতিনিধি কি না, এটি আইনজীবীদের জন্য একটি প্রশ্ন। এর জন্য আইনি বিশ্লেষণ প্রয়োজন।’

    ট্রাম্প এদিন দাবি করেন, যুক্তরাষ্ট্র দুই দেশকে শান্তির আরও কাছাকাছি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দুই পক্ষকে কী ধরনের ছাড় দিতে হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি চাই উভয় পক্ষই কিছু নির্দিষ্ট বিষয়ে আপস করুক। আর আমার বিশ্বাস, তারা সেটি করবে।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:17 PM পুতিনকে জেলেনস্কির খোলাচিঠি, মুখোমুখি আলোচনায় বসার প্রস্তাব 11:58 AM স্পেনকে রুখে দিল ইরাক 11:47 AM আইভরি কোস্টের কাছে হেরে ধাক্কা খেল ফ্রান্স 11:27 AM দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে বাস 6:22 PM ৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন আমির 5:56 PM বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন টেইট 4:40 PM তীব্র গরমে হুমকির মুখে জনজীবন 4:30 PM হাদি ইস্যুতে মমতার বিরুদ্ধে এফআইআর 2:40 PM জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নির্বাচিত হলো নতুন ৫ দেশ 2:09 PM প্রীতি ম্যাচে নেদারল্যান্ডকে হারালো আলজেরিয়া
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.