• আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

      প্রতিনিধি 2 March 2026 , 11:21:25 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে পরমাণু আলোচনা শুরুর গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি। সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি কঠোর ভাষায় জানিয়ে দিয়েছেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো প্রকার আলোচনায় বসব না।

    সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ এক প্রতিবেদনে দাবি করেছিল, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তেহরান তাদের অবস্থানে নমনীয় হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, লারিজানি ওমানি মধ্যস্থতাকারীদের ব্যবহার করে ওয়াশিংটনের সঙ্গে পুনরায় পরমাণু আলোচনা শুরুর চেষ্টা চালাচ্ছেন।

    বিজ্ঞাপন

    এর আগে রোববার (১ মার্চ) সকালে দ্য আটলান্টিক ম্যাগাজিনের সঙ্গে ফোনালাপে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার এক দিন পরই দেশটির নতুন নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ দেখিয়েছে।

    ট্রাম্প বলেন, তারা কথা বলতে চায়, আর আমি কথা বলতে রাজি হয়েছি। তাই আমি তাদের সঙ্গে কথা বলব।

    ইরানিদের সঙ্গে আলোচনা আজ নাকি আগামীকাল, এ প্রশ্নে ট্রাম্প বলেন, আমি সেটা বলতে পারছি না। তবে তিনি ইঙ্গিত দেন, সাম্প্রতিক হামলায় আলোচনায় যুক্ত থাকা ইরানের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আর জীবিত নেই। তারা আগেই চুক্তি করতে পারত। তারা খুব বেশি কৌশলী হওয়ার চেষ্টা করেছে।

    ইরান ও যুক্তরাষ্ট্রের এই আলোচনা কখন হবে, সে বিষয়ে ডোনাল্ড ট্রাম্প কোনো মন্তব্য করেননি।

    তিনি আরও বলেন, তাদের এটা আগেই করা উচিত ছিল। তারা খুব বাস্তব ও সহজ সমাধান আগেই দিতে পারত। তারা অনেক দেরি করেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:59 PM সোনালী যুগের সমাপ্তি, নতুন অধ্যায়ের সূচনাও করবেন স্কালোনি 1:52 PM যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইয়ামালের ছবি-সংবলিত ড্রোন ছুড়ল ইরান 1:36 PM বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে সবচেয়ে বেশি আয় ম্যান সিটির 12:30 PM শিল্পকলায় মঞ্চস্থ ‘গারদের বন্দী’, মুগ্ধ দর্শক; ২৯ জুলাই বিশেষ পুনঃমঞ্চায়ন 12:20 PM জাতিসংঘের মহাসচিব পদে ইনফান্তিনোকে চান ট্রাম্প! 12:05 PM জামালকে পেছনে ফেলে শীর্ষে বাদল 11:28 AM অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর 11:17 AM এবার ইনফান্তিনোর পদত্যাগ চাইলেন লা লিগা সভাপতি 6:26 PM ফাইনাল হারার পর অবসরের ইঙ্গিত এমি মার্টিনেজের! 5:29 PM দেশে ফিরলেন আর্জেন্টিনার অধিনায়ক