• রাজনীতি

    সাতক্ষীরার ৪ আসনেই জামায়াতের জয়

      প্রতিনিধি 13 February 2026 , 12:44:33 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। জেলার সব কেন্দ্রের ফলাফলে তারা নিকটতম প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেন।

    সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)
    সংসদীয় আসন নম্বর ১০৫-এর ১৬৮টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের ইজ্জত উল্যাহ পেয়েছেন ২ লাখ ৭ হাজার ৫৯৪ ভোট। ধানের শীষ প্রতীকের হাবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৯৬৮ ভোট।

    সাতক্ষীরা-২ (দেবহাটা-সাতক্ষীরা সদর)
    সংসদীয় আসন নম্বর ১০৬-এর ১৮০ কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের মুহাদ্দিস আবদুল খালেদ পেয়েছেন ২ লাখ ৬০ হাজার ৪২৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের আব্দুর রউফ পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৯১ ভোট।

    বিজ্ঞাপন

    সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ)
    মোট ১৬৫টি কেন্দ্রের ফলাফলে এ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের রবিউল বাশার পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৮৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের ডা. শহিদুল আলম পেয়েছেন ৯৩ হাজার ৮৩৪ ভোট। ধানের শীষ প্রতীকের কাজী আলাউদ্দীন পেয়েছেন ৪৮ হাজার ৭৩৪ ভোট।

    সাতক্ষীরা-৪ (শ্যামনগর)
    সংসদীয় আসন নম্বর ১০৮, সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে মোট ৯৬ কেন্দ্রের ফল পাওয়া গেছে। এ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গাজী নজরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৪৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের ড. মো. মনিরুজ্জামান পেয়েছেন ৮৪ হাজার ৪২৪ ভোট।

    উপজেলা রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

    জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আক্তার বলেন, আনুষ্ঠানিক গেজেট প্রকাশের মাধ্যমে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:01 PM নেপালের স্বপ্ন ভেঙে ফাইনালে বাংলাদেশ 6:34 PM যে কারণে সংসদে বিরোধী দলের ওয়াকআউট 6:07 PM উন্নয়নের নামে ক্রীড়া খাতে মেগা দুর্নীতি হয়েছে : ক্রীড়া প্রতিমন্ত্রী 5:54 PM যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার পরিচালক 5:40 PM বিগত সরকারের আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রী 5:31 PM ৪ জেলার ডিসি প্রত্যাহার 5:21 PM যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার টন গম 4:45 PM ১৪ বছর বয়সে বিয়ে-ট্রেন্ড নাকি অপরাধ? 4:34 PM ৪৭২ পদে কারা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি 4:23 PM যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১