• রাজনীতি

    আমরা চাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হোক, সেটি মেনে নেব: জামায়াত আমীর

      প্রতিনিধি 12 February 2026 , 3:28:09 প্রিন্ট সংস্করণ

    জামায়াতে ইসলামীর আমীর ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জামায়াতে ইসলামীর আমীর ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা চাই, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হোক। জনগণের সরকার গঠিত হোক। আগামীর সরকার কোনো ব্যক্তি বা দলের হবে না। সবাই মিলে দেশটাকে গড়তে হবে। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে মিরপুরের মনিপুর স্কুল কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    বিজ্ঞাপন

    জামায়াত আমির বলেন, আমরা সারাদেশে খোঁজ নিচ্ছি। ছোটখাটো বিষয়ে কোনো সমস্যা নেই। তবে বড় কোনো ঘটনা হলে আমরা ছাড় দেব না। মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে দেব না, সুষ্ঠু ভোটের মাধ্যমে যা রেজাল্ট হোক আমরা মেনে নেব, অন্যরাও যেন রেজাল্ট মেনে নেয়।

    বিভিন্ন অপপ্রচার সম্পর্কে তিনি বলেন, সব মিডিয়ায় একই ধরনের খবর প্রচার করে না। কেউ অপরাধ করলে ভিন্ন কথা, কিন্তু জোর করে কাউকে অপরাধী বানানো গ্রহণযোগ্য নয়।

    আর এক প্রশ্নের জবাব হবে তিনি বলেন, অভিযোগ বিএনপি করছে, আমরাও করছি। এর আগে সকাল সাড়ে ৮টায় রাজধানীর মিরপুরে মনিপুর স্কুল কেন্দ্রে ভোট দেন তিনি। এর আগে কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে তিনি ভোটকেন্দ্রে পৌঁছান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন