• জাতীয়

    ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে, সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ

      প্রতিনিধি 12 February 2026 , 2:18:17 প্রিন্ট সংস্করণ

    ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে, সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথম সাড়ে ৪ ঘণ্টায় সারাদেশে ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্য অনুযায়ী গড়ে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে। এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নির্বাচন ভবনে আয়োজিত ভোটগ্রহণ দিনের প্রথম সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন।

    বিজ্ঞাপন

    সচিব বলেন, সারাদেশে এখন পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্য আমাদের হাতে এসেছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, সেখানে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে। এখন পর্যন্ত কোনো কেন্দ্রেই ভোটগ্রহণ বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

    ইসি সচিব আরও জানান, সারাদেশের ৪২ হাজারের বেশি কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্ধারিত সময় শেষে শুরু হবে ভোট গণনার কাজ।

    এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, দেশের কোথাও বড় ধরনের কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। বিভিন্ন স্থান থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের তথ্য পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশন থেকে নিয়মিত বিরতিতে ভোটের সর্বশেষ তথ্য গণমাধ্যমকে জানানোর কথা রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:43 PM প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. শাকিরুল ইসলাম খান ও সাইয়েদ আবদুল্লাহ 6:08 PM আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি নিয়ে পুনর্বিবেচনা করছে সরকার 6:01 PM বাঙ্গি খাওয়ার কি উপকারিতা জেনেন 5:36 PM চাকরি দিচ্ছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, এসএসসি পাসেও আবেদনের সুযোগ 4:57 PM এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা 4:30 PM রাজধানীতে পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার 3:59 PM রাজধানীতে বিক্ষোভের ডাক দিলো জামায়াত নেতৃত্বাধীন ১১ দল 3:30 PM একলাফে এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা 3:16 PM প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতাদের সাক্ষাৎ 3:04 PM প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হচ্ছেন বিজন কান্তি সরকার