• খেলা

    ৩ দল নিয়েই শুরু হচ্ছে নারী বিপিএল: বিসিবি

      প্রতিনিধি 12 February 2026 , 12:43:07 প্রিন্ট সংস্করণ

    ৩ দল নিয়ে শুরু হচ্ছে নারী বিপিএল: বিসিবি। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশের নারী ক্রিকেটারদের জন্য বিপিএল আয়োজনের কথা শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। অবশেষে এবার চূড়ান্ত ঘোষণাই দিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিসিবি জানিয়েছে, ৩ দল নিয়ে আগামী এপ্রিল মাসে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে নারী বিপিএল।

    বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে আগামী ৩-১৫ এপ্রিল মাঠে গড়াবে নারী বিপিএলের প্রথম আসর। জাতীয় দলের তারকা ক্রিকেটারদের পাশাপাশি উদীয়মান তারকা ক্রিকেটার ও বিদেশি ক্রিকেটাররাও থাকবেন। স্থানীয় ক্রিকেটারদের ড্রাফট ও বিদেশি ক্রিকেটারদের সরাসরি চুক্তিতে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

    বিজ্ঞাপন

    নারী বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান রুবাবা দৌলা। তিনি বিসিবির নারী বিভাগের প্রধানও। প্রথমবারের মতো হতে যাওয়া নারী বিপিএল আয়োজনের সবকিছু তত্ত্বাবধান করবে এই গভর্নিং কাউন্সিল। ড্রাফট পদ্ধতি, টুর্নামেন্টের ধরন, সূচি, ভেন্যু, সম্প্রচার, ফ্র্যাঞ্চাইজি, বাণিজ্যিক চুক্তিসহ সবকিছু নির্ধারিত সময়ের মধ্যে জানানো হবে।

    উল্লেখ্য, মেয়েদের বিপিএলের আগে ছেলেদের বিপিএল হয়েছে ১২ বার। আর সর্বশেষ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে সব ম্যাচ জিতে সবার আগে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। বাছাইপর্বে শীর্ষে থেকে সেরা হয়েই দেশে ফিরেছে। এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পা রাখার পালা মেয়েদের।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:20 PM ব্রাজিলকে হুঙ্কার দিলো জাপান 4:21 PM বিশ্বকাপে মুসলিম খেলোয়াড়দের ম্যাচসেরার পুরস্কারে পরিবর্তন আনল ফিফা 3:32 PM বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত 2:30 PM ভেনেজুয়েলার ভূমিকম্পে ১০ হাজার প্রাণহানির আশঙ্কা 1:40 PM বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান যেখানে 1:32 PM বিশ্বকাপে কবে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা? 12:38 PM জাতীয় দলে এলেও আলাদা ড্রেসিং রুম ব্যবহার করতে হবে সূর্যবংশীর 12:15 PM নিজের জন্মদিনে আরও যা চাইলেন লিওনেল মেসি 11:51 AM কোরিয়াকে স্তব্ধ করে বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা 11:31 AM নেইমারের ফেরার দিনে স্কটিশদের উড়িয়ে গ্রুপসেরা ব্রাজিল