• অপরাধ

    ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর ৫০ লাখ টাকাসহ গ্রেফতার

      প্রতিনিধি 11 February 2026 , 12:51:08 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকা থেকে আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে আসার পর নগদ ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর বেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।

    নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর বিমানবন্দরে বিশেষ অভিযান চালায় পুলিশ। ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইটে তিনি সৈয়দপুর অবতরণ করেন। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।

    বিজ্ঞাপন

    পুলিশ সুপার আরও জানান, আটককৃত ব্যক্তি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে টাকাগুলো গণনার কাজ চলছে এবং এই অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    নির্বাচনী আবহে এই বিপুল পরিমাণ অর্থ বহনের বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে জেলা পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা। আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:12 PM মাছ, মাংস, দইসহ যুক্তরাষ্ট্রের দেড় হাজার পণ্য পাবে শুল্কমুক্ত সুবিধা 1:58 PM দাঁড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ‘শ্লীলতাহানি’ 1:44 PM “বাংলাদেশের ‘সম্মান’ ফেরাতেই ভারত ম্যাচ বয়কটের হুমকি” 1:19 PM ভোটের আগে শবনম ফারিয়ার প্রশ্ন, ‘ফাল্গুনে শাড়ি পরবো নাকি আবায়া?’ 12:51 PM ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর ৫০ লাখ টাকাসহ গ্রেফতার 12:31 PM ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম, সড়ক-মহাসড়কে নজরদারি জোরদার 12:12 PM ভোটের আগে ফাঁকা রাজধানী 11:29 AM “ভোট চুরি হতে পারে, ফলাফল না নিয়ে ফিরবেন না” 11:21 AM এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান 10:26 AM কানাডায় বন্দুকধারীর হামলা, নিহত ১০