• রাজনীতি

    ক্যান্টনমেন্টে ঢুকতে ‘তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী’ পরিচয় দিলেন জামায়েতের প্রার্থী

      প্রতিনিধি 3 February 2026 , 3:24:59 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকা-১৭ আসনে নির্বাচনি প্রচারণাকালে সেনাবাহিনীর একটি চেকপোস্টে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

    জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জামান ক্যান্টনমেন্ট এলাকার একটি সেনা চেকপোস্টে দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

    প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে এস এম খালিদুজ্জামান ব্যক্তিগত গানম্যানসহ সেনাবাহিনীর সংরক্ষিত ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশের চেষ্টা করেন। তবে নিরাপত্তাজনিত কারণে চেকপোস্টে দায়িত্বরত টহলকারী সেনা কর্মকর্তা তাকে ওই এলাকায় প্রবেশে বাধা দেন।

    বিজ্ঞাপন

    এ সময় তিনি জোরপূর্বক ভেতরে যাওয়ার চেষ্টা করলে উভয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরিস্থিতির একপর্যায়ে তিনি ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার সঙ্গে কথা বলার দাবি জানান বলে জানা গেছে। এতে চেকপোস্ট এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করে।

    পরিস্থিতি বিবেচনায় সেনা সদস্যরা তাকে নির্ধারিত নিয়ম অনুযায়ী ওই এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞার কথা পুনর্ব্যক্ত করেন। পরে আর অগ্রসর না হয়ে এস এম খালিদুজ্জামান তার গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

    ঘটনাটি ঘিরে স্থানীয় এলাকাবাসী ও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনি প্রচারণাকালে ক্যান্টনমেন্টসহ সংবেদনশীল ও সংরক্ষিত এলাকায় প্রবেশ এবং আচরণবিধি মানার বিষয়টি নতুন করে সামনে এসেছে। তবে এ ঘটনায় কোনো ধরনের শারীরিক সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:01 PM বাফুফের ইয়েস কার্ড পেল ৩৬ কিশোর 6:21 PM আট বছর পর দক্ষিণ কোরিয়ায় খেলতে যাচ্ছে উত্তর কোরিয়ার দল 4:45 PM বিশ্বকাপের ২৩ আসরেই একমাত্র দল হিসেবে খেলেছে যারা 4:31 PM বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 4:13 PM তামিলনাড়ুতে বিজয়ের চমক 3:47 PM আবারও বিতর্কে নেইমার, রবিনহো জুনিয়রের সঙ্গে হাতাহাতির অভিযোগ 3:22 PM পরিচ্ছন্নতাকর্মীদের টাকা নিয়ে ছলচাতুরি, ক্ষুব্ধ তামিম 2:47 PM ‘নতুন বিস্ময়’ হামজাকে দলে ভেড়ানো নিয়ে মুখ খুলল বার্সেলোনা 1:43 PM বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট 1:24 PM বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক