• রাজনীতি

    বিএনপির সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় তুরস্কের একে পার্টি

      প্রতিনিধি 18 April 2026 , 12:14:47 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার উদ্যোগ নেয়া হয়েছে। এই লক্ষ্যে দুই দলের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব দিয়েছে একে পার্টি।

    শুক্রবার (১৭ এপ্রিল) তুরস্কে শুরু হওয়া ‘আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম’-এর সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই প্রস্তাব দেন একে পার্টির ভাইস চেয়ারম্যান ও পররাষ্ট্রবিষয়ক প্রধান জাফের সিরাকায়া।

    বিজ্ঞাপন

    সাক্ষাৎকালে তুরস্কের ক্ষমতাসীন দলের এই নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। পরে দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক ও রাজনৈতিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

    বৈঠক শেষে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে প্রথমবারের মতো এ ধরনের আনুষ্ঠানিক সমঝোতা স্মারকের প্রস্তাব দিয়েছে তুরস্কের একে পার্টি। তিনি বলেন, এই উদ্যোগ দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।

    বৈঠকে সমঝোতা স্মারকের পাশাপাশি দুই দলের মধ্যে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল (ডেলিগেশন) বিনিময় ও সফরের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:07 PM ইংল্যান্ডের বিপক্ষে ‘সৌভাগ্যের’ নীল জার্সিতে আর্জেন্টিনা 12:24 PM প্রথম টি-টোয়েন্টিতে যেমন হবে বাংলাদেশের একাদশ 11:51 AM আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে খেলতে পারবেন না ২ ফুটবলার 11:41 AM বাংলাদেশের উদ্দেশে আর্জেন্টাইন কোচের বিশেষ বার্তা 11:30 AM ফ্রান্সকে হারিয়ে স্পেনকে ‘বিশ্বের সেরা দল’ বললেন ডি লা ফুয়েন্তে 5:58 PM ‘বার্থডে বয়’ ইয়ামাল নাকি ‘জাতীয় দিবসে’র ফ্রান্স 5:28 PM দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন হালান্ডরা 4:55 PM শুধু মেসি নয়, পুরো আর্জেন্টিনা দলকেই থামাতে হবে: ইংল্যান্ডের গোলরক্ষক 4:01 PM আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি 2:58 PM আর্জেন্টিনা-ইংল্যান্ড: শুধু ফুটবল নয়, ইতিহাসের এক অসমাপ্ত লড়াই