• সারাদেশ

    সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী কার্যালয়ে আগুন

      প্রতিনিধি 1 February 2026 , 3:14:15 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও কার্যালয়ের টিনের চাল ও বেড়ার একাংশ পুড়ে গেছে।

    শনিবার (৩১ জানুয়ারি) রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতী বাজারে টিনশেড একটি মার্কেটে ৮ নম্বর ওয়ার্ডের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে।

    সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, রাতের আঁধারে সেখানে খড়কুটো স্তূপ করে পেট্রল দিয়ে আগুন দেওয়া হয়। আল্লাহর রহমতে আগুন বাইরে নিভে যায়, ভেতরে ঢুকতে পারেনি। তবে টিনের চাল ও বেড়া পুড়ে গেছে। আগুন ভেতরে ঢুকলে পুরো মার্কেটটি পুড়ে ছাই হয়ে যেতে পারত।

    বিজ্ঞাপন

    তিনি আরও বলেন, বিষয়টি রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে। সিরাজগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলামসহ দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খান বলেন, হোয়াটসঅ্যাপে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আচরণবিধি ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) ঘটনাস্থলে পাঠানো হয়। তারা সরেজমিনে পরিদর্শন করে একটি প্রতিবেদন দিয়েছেন।

    দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াতের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে, যা নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছে। ইউএনও বলেন, ঘটনা ছোট হোক বা বড় হোক, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:14 PM সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী কার্যালয়ে আগুন 3:05 PM নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে : পররাষ্ট্র উপদেষ্টা 2:51 PM প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ 2:14 PM আল্লাহ কোথাও বলেননি, মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে 2:01 PM ঢাকা উত্তর সিটির প্রশাসকের দেশত্যাগে নিষেধাজ্ঞা 12:19 PM ঝিনাইদহ সদর হাসপাতালে প্রথমবার চালু হলো ইকোকার্ডিওগ্রাম সেবা 11:46 AM মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে বিসিবির কড়াকড়ি 11:11 AM কুমিল্লা-১০: গফুর ভূঁইয়ার দায়ের করা লিভ টু আপিল খারিজ 11:02 AM পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষ, বেসামরিকসহ নিহত ১২৫ 10:10 AM আপিলও খারিজ, নির্বাচন করতে পারছেন না মঞ্জুরুল আহসান