• শিরোনাম

    নিবন্ধিত প্রবাসীদের ‘পোস্টাল ব্যালটে’ ভোট দেয়া শুরু

      প্রতিনিধি 21 January 2026 , 8:54:27 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    নিবন্ধিত প্রবাসীদের ‘পোস্টাল ব্যালটে’ ভোট দেয়া শুরু। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    এই প্রথমবারের মতো বিপুল সংখ্যক নিবন্ধিত প্রবাসী ভোটার, বুধবার (২১ জানুয়ারি) থেকেই পোস্টাল ব্যালটে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে (১২ ফেব্রুয়ারি) দলীয় ও গণভোট দিতে পারছেন। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, নির্বাচন কমিশনের ওয়েবসাইট বা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে বিকাল ৫টার পর থেকে, সংশ্লিষ্ট আসনের পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দিতে পারছেন তারা।

    ইসি আরও জানায়, ভোট দেয়ার পর আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট ডাকযোগে বাংলাদেশে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে হবে। এ বিষয়ে বুধবার (২১ জানুয়ারি) ইসির পাঠানো এক বার্তায় বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে নিবন্ধনকারী প্রবাসী ভোটাররা বুধবার বিকেল থেকেই অ্যাপ দেখে নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

    বিজ্ঞাপন

    ভোট দেয়ার পর হলুদ খাম, আগামী ২৫ জানুয়ারির মধ্যে নিকটস্থ পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিতে হবে। এ ছাড়াও ইসির অপর এক বার্তায় বলা হয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা থাকায়, একজন ভোটারের ভোট অন্য কেউ দেয়ার সুযোগ নেই। একই সঙ্গে ভোটাধিকার প্রয়োগের গোপনীয়তাও পুরোপুরি নিশ্চিত করা হয়েছে।

    এ বিষয়ে প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসস’কে জানান, ১২১টি দেশে অবস্থানরত ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ নির্বাচন কমিশন ইতোমধ্যে সম্পন্ন করেছে। আর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

    সুত্র: ঢাকা, ২১ জানুয়ারি-২০২৬, বাসস।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:12 PM অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন নাহিদ রানা 4:22 PM বিশ্বকাপের জার্সি বাজারেও মেসির রাজত্ব 2:36 PM ৮ বছর পর যেভাবে বার্নাব্যুতে ফিরতে পারেন রোনালদো 1:37 PM আগে নিজের দেশ, তারপর অন্য খেলা: হাসান মাহমুদ 1:19 PM ইতালির নতুন কোচ হচ্ছেন বিশ্বকাপজয়ী পিরলো 12:30 PM আন্দোলন ঘিরে সুর বদল সালমান খানের 12:15 PM নবীকে ছাড়া আয়ারল্যান্ড সফরে আফগানিস্তান 11:56 AM মেসির এখনই আন্তর্জাতিক ফুটবল ছাড়ার কোনো কারণ নেই: ডি মারিয়া 11:43 AM বিশ্বকাপের বিস্ময় ভোজিনিয়া এবার চিলিতে 11:24 AM ভারতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, ভাবনায় বাংলাদেশও!