• বিনোদন

    আজ কিংবদন্তী শিল্পী রুনা লায়লার জন্মদিন

      প্রতিনিধি 17 November 2025 , 11:07:25 প্রিন্ট সংস্করণ

    সুর সম্রাজ্ঞীর জন্মদিন আজ
    সুর সম্রাজ্ঞীর জন্মদিন আজ
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    উপমহাদেশের কিংবদন্তি সুর সম্রাজ্ঞী রুনা লায়লার ৭৩তম জন্মদিন আজ। একদিন আগে থেকেই সামাজিক মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন তিনি। সাধারণত বাসাতেই নিজের জন্মদিন পালন করেন তিনি। থাকে পরিবার ও স্বজনদের উপস্থিতি।

    এদিকে, জন্মদিনে এই বরেণ্য শিল্পী হাজির হয়েছেন কোক স্টুডিওতে নতুন চমক নিয়ে। রুনা লায়লার কণ্ঠে তুমুল জনপ্রিয় গান ‘মাস্ত কালান্দার’ এবার নতুন আয়োজনে

    প্রকাশ পেয়েছে কোক স্টুডিও বাংলায়। যেখানে খোদ রুনা লায়লা পারফর্মও করেছেন। অনেকেই গানটির অপেক্ষায় ছিলেন এতদিন। এবার শিল্পীর জন্মদিনের একদিন আগেই অপেক্ষার অবসান হলো।

    বিজ্ঞাপন

    ১৯৫২ সালে সিলেটে জন্মগ্রহণ করেন রুনা লায়লা। বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা আনিতা সেন ওরফে আমেনা লায়লা ছিলেন সংগীতশিল্পী। তার মামা সুবীর সেন ভারতের বিখ্যাত সংগীত শিল্পী। দীর্ঘ সংগীত জীবনে ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান করেছেন রুনা লায়লা। কুড়িয়েছেন উপমহাদেশের অগণিত মানুষের ভালোবাসা।

    তার ‘দমাদম মাস্ত কালান্দার’ গান উপমহাদেশ বিখ্যাত। পাকিস্তানের ‘জুুগনু’ ছবিতে প্রথম প্লে-ব্যাক করেন তিনি। ১৯৭৪ সালে প্রয়াত সত্য সাহার সুরে ‘জীবন সাথী’ ছবিতে গান দিয়ে বাংলাদেশের ছবিতে প্রথম প্লে-ব্যাক করেন। এরপর পাকিস্তান ও বাংলাদেশের অসংখ্য ছবির গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

    নন্দিত এই শিল্পী অভিনয় করেছেন ‘শিল্পী’ নামক চলচ্চিত্রেও। দীর্ঘ সংগীত জীবনে ভূষিত হয়েছেন নানা পুরস্কারে। এর মধ্যে আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। পেয়েছেন স্বাধীনতা দিবস পুরস্কার। এ ছাড়া, ভারত থেকে পেয়েছেন সায়গল পুরস্কার। পাকিস্তান থেকে অর্জন করেছেন নিগার, ক্রিটিক্স, গ্র্যাজুয়েটস পুরস্কারসহ জাতীয় সংগীত পরিষদ স্বর্ণপদক। নব্বইয়ের দশকে গিনেস বুকে স্থান পান এই শিল্পী।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:26 PM ৫ বছরে দুই কোটি ৭৫ হাজার কৃষক পাবেন কৃষক কার্ড: প্রধানমন্ত্রী 3:07 PM রমনা বটমূলে বোমা হামলা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষা 2:54 PM পাওনা টাকার জেরে বাবার সামনে কলেজছাত্রীকে হত্যা 2:44 PM দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা 1:55 PM শাড়ি-রঙিন চুড়িতে বৈশাখী সাজে মিম 1:32 PM ৩ দিনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র জমা প্রায় ৯০০ 12:45 PM লিসান্দ্রো মার্তিনেজের চুল টানায় লাল কার্ড, ইউনাইটেড লিডসের কাছে হারলো 12:33 PM কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 12:22 PM ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধনে টাঙ্গাইলে সমাবেশস্থলে প্রধানমন্ত্রী 12:14 PM ভয় দেখিয়ে গান থামানো যাবে না: ছায়ানট সভাপতি