• অপরাধ

    লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

      প্রতিনিধি 14 May 2026 , 11:26:33 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. খাদেমুল নামে একজন নিহত হয়েছেন।

    বুধবার (১৩ মে) রাত ২টার দিকে আমঝোল সীমান্তে বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত মো. খাদেমুল (২৫) উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

    বিজ্ঞাপন

    স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৯০৫/৬ এস-এর প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারি কাঁটাতারের বেড়ার কাছে গেলে ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় আঘাত লাগে।

    গুলিবিদ্ধ অবস্থায় খাদেমুল দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয়রা ও তার সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:25 PM মেসিকে টপকে সর্বোচ্চ গোলদাতা হতে পারেন এমবাপ্পে 1:10 PM বার্সেলোনায় যাচ্ছেন আলভারেজ! 12:26 PM ক্লোসাকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি 12:10 PM সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে নকআউট পর্বে নরওয়ে 11:31 AM ইরাকের বিরূদ্ধে ফ্রান্সের ৩-০ ব্যবধানে জয় 11:11 AM মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারাল আর্জেন্টিনা 5:28 PM অ্যাশেজের আগে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে ইংল্যান্ড 5:12 PM অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর মাহমুদউল্লাহ, এইচপির ব্যাটিং কোচ ইমরুল 4:29 PM রোনালদোকে বল পাস দিতে আমরা বাধ্য নই, বলছেন পর্তুগিজ উইঙ্গার 3:10 PM অস্ট্রিয়া ম্যাচের আগে নতুন লুকে হাজির মেসি