• খেলা

    বিশ্বকাপ জেতার জন্য ফেবারিট পর্তুগাল: মরিনিও

      প্রতিনিধি 10 May 2026 , 5:07:07 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিখ্যাত কোচ হোসে মরিনিও জানিয়েছেন, আসন্ন ফুটবল বিশ্বকাপ জয়ের দৌড়ে তার অন্যতম প্রধান পছন্দ পর্তুগাল। ইতালিয়ান ক্রীড়া সাময়িকী ‘স্পোর্টসউইক’কে দেয়া এক সাক্ষাৎকারে কিংবদন্তি এই পর্তুগিজ কোচ নিজ দেশের জাতীয় দলের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেন।

    মরিনিও বলেন, ‘পর্তুগাল সবকিছু করতে সক্ষম। তাদের বর্তমান প্রজন্ম অসাধারণ। আমরা উয়েফা ইউরো ২০২৬ জিতেছিলাম, কিন্তু এই দলটি টেকনিক্যালি সেই দলের চেয়েও শক্তিশালী। অবশ্যই ব্রাজিল আছে, যাদের কোচ কার্লো আনচেলত্তি, আর আর্জেন্টিনাও শক্তিশালী দল। তবে পর্তুগালের বিশ্বকাপ জয়ের সামর্থ্য রয়েছে।’

    বিশ্বকাপকে সামনে রেখে পর্তুগালকে টুর্নামেন্টের অন্যতম ভারসাম্যপূর্ণ ও প্রতিভাবান দল হিসেবে দেখা হচ্ছে। মিডফিল্ড ও আক্রমণভাগে রয়েছেন ভিতিনিয়া, ব্রুনো ফের্নান্দেজ, বার্নান্দো সিলভা এবং রাফায়েল লিয়াওয়ের মতো তারকারা। তাদের সঙ্গে আছেন দলের সবচেয়ে বড় ভরসা ক্রিশ্চিয়ানো রোনালদো, যার জন্য এটি হতে পারে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

    বিজ্ঞাপন

    আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও রোনালদো সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, তিনি ২০২৬-এর পরও খেলা চালিয়ে যেতে পারেন। এমনকি তিনি বলেছেন, ‘‘২০৩০ খুব বেশি দূরে নয়।’’

    বিশ্বকাপে গ্রুপ পর্বেও তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে পর্তুগাল। তারা প্রথম ম্যাচ খেলবে কঙ্গোর বিপক্ষে। এরপর মুখোমুখি হবে উজবেকিস্তানের, যারা প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে। গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ কলম্বিয়া, যা গ্রুপসেরা নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

    স্প্যানিশ কোচ রবার্তো মার্তিনেজের অধীনে দুর্দান্ত ধারাবাহিকতা দেখাচ্ছে পর্তুগাল। সর্বশেষ ১০ ম্যাচে মাত্র একবার হেরেছে তারা, বিশ্বকাপ বাছাইপর্বে ডাবলিনে আয়াল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে।

    এরই মধ্যে মার্তিনেজ দলকে নেশনস লিগের শিরোপাও এনে দিয়েছেন। তার অধীনে পর্তুগাল এখন আরও গতিময়, ভারসাম্যপূর্ণ ও কৌশলগতভাবে পরিণত একটি দলে পরিণত হয়েছে। বিশেষ করে আগের বিশ্বকাপে কঠিন সময় পার করা রোনালদোকে আবারও সেরা ছন্দে ফিরিয়ে আনার কৃতিত্বও অনেকটা মার্তিনেজের।

    সূত্রঃ  বেইন স্পোর্টস

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:07 PM বিশ্বকাপ জেতার জন্য ফেবারিট পর্তুগাল: মরিনিও 4:12 PM তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; অংশ নেবেন দ্বিপাক্ষিক বৈঠকে 3:58 PM সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে বাফুফে 3:44 PM প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের নিয়োগ নিয়ে জরুরি নির্দেশনা 3:19 PM নিজের প্রকৃত উত্তরসূরী কে, জানিয়ে দিলেন মেসি 1:59 PM জেমস রদ্রিগেজের ওপর তথ্যচিত্র প্রকাশ করবে নেটফ্লিক্স 1:26 PM রাহুল গান্ধীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি 12:38 PM টি-২০ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ 12:16 PM তাসকিন-মিরাজের তোপে দিশেহারা পাকিস্তান 12:08 PM বিশ্ব মা দিবস আজ