• খেলা

    নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

      প্রতিনিধি 19 May 2026 , 11:33:20 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ব্রাজিলের দল ঘোষণার আগে পুরো ফুটবলাঙ্গনে প্রশ্ন ছিল একটি ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার কি থাকছেন? অবশেষে সেই উত্তর মিলল ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণায়। চোট, ফিটনেস আর দীর্ঘ অনিশ্চয়তার পথ পেরিয়ে কার্লো আনচেলত্তির ২৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। অর্থাৎ ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার মিশনে নেইমারকে নিয়েই যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

    রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে সোমবার বিশ্বকাপ দল ঘোষণা করেন ব্রাজিল কোচ আনচেলত্তি। দল ঘোষণার সবচেয়ে বড় করতালি বাজে নেইমারের নাম ঘোষণার পর।

    ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার নাম ঘোষণার মধ্য দিয়ে ব্রাজিল সমর্থকদের সবচেয়ে বড় কৌতূহলের অবসান হলো। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। গুরুতর হাঁটুর চোট, দীর্ঘ পুনর্বাসন এবং পরে ফিটনেস নিয়ে সংশয়ের কারণে তার বিশ্বকাপ খেলা নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে বিশ্বকাপের আগে ৫৫ জনের প্রাথমিক তালিকায় তাঁর নাম ছিল, সেখান থেকেই চূড়ান্ত ২৬ জন বেছে নেন আনচেলত্তি।

    দল ঘোষণার আগে নেইমার নিজেও জানিয়েছিলেন, তিনি নিজেকে ফিট মনে করছেন এবং বিশ্বকাপে জায়গা পাওয়ার জন্য যা করা দরকার, সবই করেছেন। রয়টার্সকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি তার ফিটনেস নিয়ে সমালোচনাকে ‘অর্থহীন’ বলেও ক্ষোভ প্রকাশ করেছিলেন।

    বিজ্ঞাপন

    আনচেলত্তিও গত কয়েক সপ্তাহে নেইমার প্রসঙ্গে সতর্ক অবস্থান নিয়েছিলেন। তিনি বলেছিলেন, নেইমারের জায়গা পাওয়া নির্ভর করবে তার শারীরিক অবস্থা ও মাঠে কী দেখাতে পারেন, তার ওপর। গ্লোবোর প্রতিবেদনে আনচেলত্তির বক্তব্য ছিল, নেইমার সাম্প্রতিক সময়ে অনেক উন্নতি করেছেন এবং ব্রাজিল দলে তিনি এখনো অনেকের কাছেই প্রিয় মুখ।

    নেইমারের দলে ফেরা ব্রাজিলের আক্রমণভাগে অভিজ্ঞতা ও ব্যক্তিত্ব যোগ করবে। বিশ্বকাপে এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২২ আসরে খেলেছেন তিনি। ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করেও শেষ পর্যন্ত টাইব্রেকারে ব্রাজিলের বিদায় দেখতে হয়েছিল তাঁকে। এবার তাঁর সামনে আরেকটি সুযোগ—ব্রাজিলকে ২০০২ সালের পর প্রথম বিশ্বকাপ শিরোপা এনে দেওয়ার মিশনে ভূমিকা রাখার।

    ব্রাজিলের প্রস্তুতি শুরু হবে ২৭ মে, টেরেসোপোলিসের গ্রাঞ্জা কোমারিতে। বিশ্বকাপের আগে ৩১ মে মারাকানায় পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সেলেসাও। এরপর ৬ জুন যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে মিসরের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ।

    বিশ্বকাপে ব্রাজিল আছে ‘সি’ গ্রুপে। ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। এরপর গ্রুপ পর্বে হাইতি ও স্কটল্যান্ডের মুখোমুখি হবে আনচেলত্তির দল।

    ব্রাজিল দল:

    গোলকিপার : আলিসন বেকার, এদেরসন, ওয়েভেরতন।

    ডিফেন্ডার: আলেক্সা সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ইবানেস, লিও পেরেইরা, মার্কিনিওস, ওয়েসলি।

    মিডফিল্ডার: ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, দানিলো, ফাবিনহো, লুকাস পাকেতা।

    ফরোয়ার্ড: এন্দ্রিক, গাব্রিয়েল মার্তিনেলি, ইগোর থিয়াগো, লুইস এনরিকে, মাথিয়েউস কুনহা, নেইমার জুনিয়র, রাফিনিয়া, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:14 PM ফুটবলের পর এবার টিভি সিরিজে রোনালদো 4:26 PM এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করতে বিল মার্কিন পার্লামেন্টে 3:58 PM জাতীয় পর্যায়ের সমাপনীতে মাঠে থাকবেন প্রধানমন্ত্রী 12:38 PM ‘গুলশানের চামেলি’ হবেন কোলকাতার ‘পাখি’ 12:17 PM ইতিহাস রচনা করলেন সূর্যবংশী, জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত 11:46 AM লং জাম্পে সেরা ইমা ও আহাতাব 11:39 AM আরচ্যারী প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম বৃহস্পতিবার শুরু 11:27 AM ফাইনালের ৭ দিন পর মুখ খুললেন স্কালোনি 5:28 PM কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 5:10 PM ইতালি থেকে এবাদতকে জরুরি তলব