• জাতীয়

    জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী, প্রধান জামাত সাড়ে ৮টায়

      প্রতিনিধি 16 March 2026 , 1:46:35 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় জাতীয় ঈদগাহে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

    প্রশাসক আব্দুস সালাম বলেন, ‘বৈরি আবহাওয়ার কারণে জাতীয় ঈদগাহে জামাত আয়োজন সম্ভব না হলে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।’

    তিনি বলেন, জাতীয় ঈদগাহে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। দু-এক দিনের মধ্যেই পুরো কাজ শেষ হবে। তিনি বলেন, জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের নামাজ আদায় করবেন। এ ছাড়া মন্ত্রিপরিষদের সদস্য এবং প্রধান বিচারপতিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এ ময়দানে নামাজ আদায় করবেন।

    বিজ্ঞাপন

    প্রশাসক বলেন, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারেন। যেহেতু আবহাওয়া গরম তাই কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রের চেষ্টা করবো ঈদগাহে। এছাড়া পর্যাপ্ত ফ্যান, লাইটের ব্যবস্থা থাকবে। সবার জন্য ওযুখানাসহ নারীদের জন্য আলাদা প্রবেশ পথের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ টয়লেট, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, সে কারণে এখানকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী এবার জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, এটা ঢাকার নাগরিকদের জন্য আনান্দের। নগরবাসী যারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজ আদায় করতে চান, তাদের নির্ধারিত সময়ে জাতীয় ঈদগাহে আমন্ত্রণ জানাই। যারা এখানে নামাজ আদায়ে আসবেন, তারা ঈদগাহে প্রবেশের সময় নির্দেশনা মেনে নিরাপত্তায় ব্যহত হয় এমন কিছু সঙ্গে বহন করবেন না।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:58 PM ‘বার্থডে বয়’ ইয়ামাল নাকি ‘জাতীয় দিবসে’র ফ্রান্স 5:28 PM দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন হালান্ডরা 4:55 PM শুধু মেসি নয়, পুরো আর্জেন্টিনা দলকেই থামাতে হবে: ইংল্যান্ডের গোলরক্ষক 4:01 PM আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি 2:58 PM আর্জেন্টিনা-ইংল্যান্ড: শুধু ফুটবল নয়, ইতিহাসের এক অসমাপ্ত লড়াই 2:07 PM ১০ বছর সাদিও মানেদের চিকিৎসা করছিলেন এক ‘ভুয়া’ ডাক্তার 1:20 PM ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেপ্তার, মুখ খুললেন অভিনেত্রী শ্রাবন্তী 12:56 PM উৎসবের আমেজে দেশে মিশরীয় খেলোয়াড়দের বরণ 12:07 PM ফ্রান্স নাকি স্পেন খেলবে বিশ্বকাপের ফাইনাল 11:18 AM ফ্রান্সকে ইয়ামালের কড়া হঙ্কার