• জাতীয়

    হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে আসেননি কর্মকর্তা-কর্মচারীরা

      প্রতিনিধি 4 March 2026 , 12:35:49 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সরকারি ভূমি অফিস সকাল ৯টা থেকে খোলা থাকার কথা থাকলেও নির্ধারিত সময়ে অফিসের কাউকে না পেয়ে ক্ষোভ জানান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার (৪ মার্চ) সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে এ ক্ষোভ জানান তিনি।

    ভূমি প্রতিমন্ত্রী বলেন, অফিস সময় সকাল ৯টা হলেও নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কর্মকর্তাদের অনুপস্থিতি অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। এ ধরনের অবহেলার বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

    বিজ্ঞাপন

    কায়সার কামাল বলেন, অভিযোগ পেয়েছি, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারিরা সঠিকভাবে সেবা দিচ্ছেন না। এখনও তাদের মধ্যে আমলাতান্ত্রিক মনোভাব রয়েছে। এখানে এসে আমি আশাহত, কর্মকর্তারা দেরি করে এসেছেন।

    তিনি বলেন, সারা দেশে এমন পরিদর্শন চলবে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। ভুক্তভোগীদের কল সেন্টারে অভিযোগ করার অনুরোধ জানাচ্ছি। ওয়েবসাইটেও অভিযোগ করা যাবে।

    ভূমি প্রতিমন্ত্রী বলেন, ঘুষ-দুর্নীতি ও অনিয়ম রোধে যেকোনো সময় দেশের যেকোনো প্রান্তের ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন চলবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:14 PM ফুটবলের পর এবার টিভি সিরিজে রোনালদো 4:26 PM এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করতে বিল মার্কিন পার্লামেন্টে 3:58 PM জাতীয় পর্যায়ের সমাপনীতে মাঠে থাকবেন প্রধানমন্ত্রী 12:38 PM ‘গুলশানের চামেলি’ হবেন কোলকাতার ‘পাখি’ 12:17 PM ইতিহাস রচনা করলেন সূর্যবংশী, জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত 11:46 AM লং জাম্পে সেরা ইমা ও আহাতাব 11:39 AM আরচ্যারী প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম বৃহস্পতিবার শুরু 11:27 AM ফাইনালের ৭ দিন পর মুখ খুললেন স্কালোনি 5:28 PM কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 5:10 PM ইতালি থেকে এবাদতকে জরুরি তলব