• আন্তর্জাতিক

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি

      প্রতিনিধি 19 February 2026 , 3:44:39 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ ফেব্রুয়ারি) তারেক রহমানের কাছে লেখা এক চিঠিতে অভিনন্দন জানানো হয়। চিঠিতে আমেরিকান জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক এই বিজয়ে শুভেচ্ছা ও সফলতা কামনা করা হয়।

    চিঠিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়।

    বিজ্ঞাপন

    এছাড়া পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের মাধ্যমে কৃষক ও শ্রমিকদের উপকারে আসবে-এমন প্রত্যাশার কথাও চিটিতে উল্লেখ করা হয়। পাশাপাশি, নিয়মিত প্রতিরক্ষা চুক্তিসমূহ সম্পন্ন করে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উচ্চমানের আমেরিকান সরঞ্জামে প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

    চিঠির শেষাংশে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। এসময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতি পূর্ণ আস্থা রয়েছে বলেও জানানো হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:26 PM ফাইনাল হারার পর অবসরের ইঙ্গিত এমি মার্টিনেজের! 5:29 PM দেশে ফিরলেন আর্জেন্টিনার অধিনায়ক 4:25 PM আর্জেন্টিনার জার্সিতে আবারও খেলবেন মেসি 3:14 PM সতীর্থদের কেন ‘সব কিছু ভুলে যাওয়ার’ তাগিদ দিয়েছিলেন মেসি 2:24 PM খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: আমিনুল হক 1:54 PM বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার পূর্ণশক্তির স্কোয়াড ঘোষণা 12:59 PM ফাইনালের মারামারির ঘটনায় তদন্তে ফিফা, বড় শাস্তির মুখে আর্জেন্টিনা 12:02 PM বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে বরণে রাস্তায় ১৮ লাখ মানুষ 11:43 AM পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক 11:26 AM মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা, লাল গালিচায় বরণ আলবিসেলেস্তেদের