...
  • খেলা

    ৩ দল নিয়েই শুরু হচ্ছে নারী বিপিএল: বিসিবি

      প্রতিনিধি 12 February 2026 , 12:43:07 প্রিন্ট সংস্করণ

    ৩ দল নিয়ে শুরু হচ্ছে নারী বিপিএল: বিসিবি। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশের নারী ক্রিকেটারদের জন্য বিপিএল আয়োজনের কথা শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। অবশেষে এবার চূড়ান্ত ঘোষণাই দিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিসিবি জানিয়েছে, ৩ দল নিয়ে আগামী এপ্রিল মাসে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে নারী বিপিএল।

    বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে আগামী ৩-১৫ এপ্রিল মাঠে গড়াবে নারী বিপিএলের প্রথম আসর। জাতীয় দলের তারকা ক্রিকেটারদের পাশাপাশি উদীয়মান তারকা ক্রিকেটার ও বিদেশি ক্রিকেটাররাও থাকবেন। স্থানীয় ক্রিকেটারদের ড্রাফট ও বিদেশি ক্রিকেটারদের সরাসরি চুক্তিতে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

    বিজ্ঞাপন

    নারী বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান রুবাবা দৌলা। তিনি বিসিবির নারী বিভাগের প্রধানও। প্রথমবারের মতো হতে যাওয়া নারী বিপিএল আয়োজনের সবকিছু তত্ত্বাবধান করবে এই গভর্নিং কাউন্সিল। ড্রাফট পদ্ধতি, টুর্নামেন্টের ধরন, সূচি, ভেন্যু, সম্প্রচার, ফ্র্যাঞ্চাইজি, বাণিজ্যিক চুক্তিসহ সবকিছু নির্ধারিত সময়ের মধ্যে জানানো হবে।

    উল্লেখ্য, মেয়েদের বিপিএলের আগে ছেলেদের বিপিএল হয়েছে ১২ বার। আর সর্বশেষ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে সব ম্যাচ জিতে সবার আগে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। বাছাইপর্বে শীর্ষে থেকে সেরা হয়েই দেশে ফিরেছে। এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পা রাখার পালা মেয়েদের।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:43 PM ১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনীতে যাবেন প্রধানমন্ত্রী 12:47 PM ৩ বিশ্বকাপেই মিলেছে পূর্বাভাস, এবার চ্যাম্পিয়ন হতে পারে নতুন যে দেশ! 12:35 PM বন্ধুত্বের আড়ালে প্রেমের হাতছানি তৃপ্তি-শ্যামের 12:16 PM স্টেডিয়ামে আর মেলা নয়, খেলাধুলার জন্যই ব্যবহার হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 12:02 PM সাকার ট্যাপ-ইনে ২০ বছরের আক্ষেপ ঘুঁচিয়ে ফাইনালে আর্সেনাল 11:44 AM আজ সভায় বসছে বিসিবি, নির্বাচনসহ আরও যেসব বিষয়ে সিদ্ধান্ত 11:30 AM রাওয়ালপিন্ডির সাফল্য কি ধরা দিবে ঘরের মাঠে? 7:04 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ 6:32 PM টি-২০ র‌্যাঙ্কিংয়ে ৮ নম্বরে বাংলাদেশ 6:21 PM আমরা হারিনি,পদত্যাগ করব না: মমতা
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.