• খেলা

    একমাত্র ট্যাটুহীন তারকা আলভারেজ! কারণ জানলে অবাক হবেন

      প্রতিনিধি 10 November 2025 , 12:20:36 প্রিন্ট সংস্করণ

    হুলিয়ান আলভারেজ। ছবি : সংগৃহীত
    হুলিয়ান আলভারেজ। ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    লিওনেল মেসির সারা শরীরে ট্যাটুর সংখ্যা অগণিত। বিশেষ মানুষ বা জীবনের বিশেষ সব মুহূর্তের ট্যাটু নিজের শরীরে করিয়ে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা। দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস নিজের পায়ে ট্যাটু করিয়েছেন বিশ্বকাপ ট্রফির।

    আর্জেন্টিনা জাতীয় দলের বাকি ফুটবলারদের গায়েও রয়েছে অসংখ্য ট্যাটু। তবে ব্যতিক্রম হুলিয়ান আলভারেস। সারা শরীরে একটিও ট্যাটু নেই ২৫ বছর বয়সী ফুটবলারের। যা কিনা সম্প্রতি খেয়াল করেছেন তারই এক জাতীয় দল সতীর্থ।

    বিজ্ঞাপন

    কিন্তু বাকিদের মতো আলভারেসের গায়ে কেন নেই কোনো ট্যাটু? সেই উত্তর দিয়েছেন আতলেতিকো মাদ্রিদের এই স্ট্রাইকার। ফরাসি সংবাদমাধ্যম লে’কিপকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, বাবার নির্দেশ মেনেই ট্যাটু থেকে দূরে আছেন তিনি।

    “সেদিন জাতীয় দলের একজন আমাকে দেখাল, আর্জেন্টিনা দলে আমিই একমাত্র যার শরীরে কোনো ট্যাটু নেই। সবার চেয়ে আলাদা হওয়ার জন্য এমন করেছি, তা নয়।”
    “ছোটবেলায় বাবা আমাকে বলেছিলেন, ‘নো ট্যাটু, নো সিগারেট, নো অ্যালকোহল।’ এখন যদিও আমি বড় হয়ে গেছি। সবাই যে যার মতো (ট্যাটু করার) সিদ্ধান্ত নিয়েছে। তবে আমার কখনও এর প্রয়োজন মনে হয়নি।”

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:34 PM গণভোটের ফলাফল: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট 6:24 PM আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম 5:59 PM জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত: ইসি 5:56 PM অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান 5:52 PM সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ 5:45 PM একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা