• খেলা

    ১৭৮ রানে গুটিয়ে গেলো বাংলাদেশের ইনিংস

      প্রতিনিধি 7 October 2025 , 7:40:35 প্রিন্ট সংস্করণ

    দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী ইংল্যান্ডের বোলিংয়ের বিপক্ষে সুবিধা করতে পারলেন না
    দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী ইংল্যান্ডের বোলিংয়ের বিপক্ষে সুবিধা করতে পারলেন না
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ক্রীড়া প্রতিবেদক

    নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত সূচনা করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী ইংল্যান্ডের বোলিংয়ের বিপক্ষে সুবিধা করতে পারলেন না।

    গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আজ টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামা বাংলাদেশকে
    ১৭৮ রানে থামিয়ে ইংল্যান্ডের বোলাররা সেরে ফেলেছেন জয়ের অর্ধেক কাজ।

    ৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৭৮ রান করেছে বাংলাদেশ।

    তবে ব্যাটিং ব্যর্থতার দিনে এক প্রান্ত আগলে রেখে ফিফটি পেয়েছেন সুবহানা মুস্তারি। আর শেষদিকে ঝোড়ো ৪৩ রান করেছেন রাবেয়া খান। তাতে লড়াইয়ের পুঁজি পেয়েছে টাইগ্রেসরা।

    দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেছেন সুবহানা।

    বিজ্ঞাপন

    গত ম্যাচে ফিফটি করা রুবাইয়া হায়দার ঝিলিক আজ ব্যর্থ হয়েছেন। ৯ বল খেলে ৪ রানের বেশি করতে পারেননি তিনি। তবে আরেক ওপেনার শারমিন আক্তার উড়ন্ত শুরু পেয়েছিলেন। দারুণ শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি। ৬ চারে ৫২ বলে করেছেন ৩০ রান।

    ঝিলিক দ্রুত ফেরায় শক্ত ভিত পেতে গুরু দায়িত্ব ছিল জ্যোতির কাঁধে। তবে অধিনায়ক পুরোপুরি ব্যর্থ। দুই বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি। অধিনায়ক ডাক খেয়ে ফেরায় সেটার প্রভাব পড়ে রানরেটে। মাঝের ওভারগুলোতে ধীরগতির ব্যাটিং করেছে বাংলাদেশ।

    এক প্রান্তে সুবহানা মুস্তারি উইকেট আগলে রাখলেও আরেক প্রান্তে ছিল ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল।
    তবে শেষদিকে ৯ নম্বরে ব্যাট করতে নেমে
    রাবেয়া খাতুন ২৭ বলে করেছেন অপরাজিত ৪৩ রান। ৬ চার ও এক ছক্কায় প্রায় ১৬০ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন তিনি। মুস্তারির ব্যাট থেকে এসেছে ১০৮ বলে ৬০ রান। এটি তার অভিষেক ওয়ানডে ফিফটি।

    ওয়ানডেতে মাত্র একবারই ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২০২২ বিশ্বকাপের সেই ম্যাচে বাংলাদেশকে ১০০ রানে হারিয়েছে ইংলিশরা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:24 PM লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ 5:07 PM ওসমান হাদি হত্যাকাণ্ড: অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে 4:44 PM মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে চীনের স্যাটেলাইট ব্যবহার করেছিল ইরান 4:22 PM শিশুদের তুলির আঁচড়ে বিশ্ব চিত্রকলা দিবস পালন 4:13 PM ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেপ্তার 4:03 PM বিধি লঙ্ঘন করলেই হাজিদের বড় জরিমানা 3:51 PM বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে: আইএমএফ 3:40 PM আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া 3:24 PM নেইমারের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে ব্রাজিল প্রেসিডেন্ট-আনচেলত্তির আলোচনা 2:52 PM যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প